Logo
Logo
×

Advertisement

খেলা

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে নেই একাধিক তারকা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৩:৪৫ পিএম

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে নেই একাধিক তারকা

Advertisement

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরপরই বেশ কয়েকটি বড় নাম বাদ পড়ায় ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ডিফেন্ডার হ্যারি মাগুয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেন যে তিনি চূড়ান্ত দলে জায়গা পাননি। দলে নেই ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ফিল ফোডেন এবং কোল পালমারের মতো পরিচিত তারকারাও।

প্রধান কোচ থমাস টুখেল বিশেষ একটি লাইভ সম্প্রচারের মাধ্যমে ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন। সেই স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন স্ট্রাইকার ইভান টনি। দীর্ঘ প্রায় এক বছর জাতীয় দলের বাইরে থাকা এই ফরোয়ার্ড সাম্প্রতিক সময়ে সৌদি প্রো লিগে আল আহলির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আবারও নির্বাচকদের নজরে আসেন।

ফিল ফোডেন ও কোল পালমারের পরিবর্তে আস্থা রাখা হয়েছে মর্গান রজার্স ও জুড বেলিংহামের ওপর। অন্যদিকে, চোটজনিত সমস্যা থাকলেও জন স্টোন্সকে দলে রাখা হয়েছে তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতার কারণে।

আগামী ১৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এরপর গ্রুপপর্বে বাকি দুই ম্যাচে ইংলিশরা ঘানা ও পানামার বিপক্ষেও মাঠে নামবে।

ইংল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ দল

গোলকিপার: জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জেমস ট্রাফোর্ড (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: রিস জেমস (চেলসি), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল), মার্ক গুয়েহি (ম্যানচেস্টার সিটি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জন স্টোন্স (ম্যানচেস্টার সিটি), জ্যারেল কোয়ানসাহ (বায়ার লেভারকুসেন), নিকো ও'রাইলি (ম্যানচেস্টার সিটি), ড্যান বার্ন (নিউক্যাসল), দজেড স্পেন্স (টটেনহ্যাম হটস্পার)

মিডফিল্ডার: ডেকলান রাইস (আর্সেনাল), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা), কোবি মাইনো (ম্যানচেস্টার ইউনাইটেড), এবারিচি এজে (আর্সেনাল)।

ফরোয়ার্ড: হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), ইভান টোনি (আল-আহলি), অলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা), বুকায়ো সাকা (আর্সেনাল), ননি মাদুয়েকে (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল)।

সূত্র: ইএসপিএন

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ জনের চেক প্রজাতন্ত্রকে হারিয়ে জয়ে ফিরল ইংল্যান্ড

ইউয়েফা নেশনস লিগ ১০ জনের চেক প্রজাতন্ত্রকে হারিয়ে জয়ে ফিরল ইংল্যান্ড

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম

টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

উয়েফা নেশনস লিগের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

উয়েফা নেশনস লিগের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

আরও পড়ুন

বসনিয়ার কাছে হেরে মাসের পর মাস ঘুমাতে পারিনি: গাত্তুসো

বসনিয়ার কাছে হেরে মাসের পর মাস ঘুমাতে পারিনি: গাত্তুসো

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ

এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ

রোনালদো এভাবে বিদায় নিতে পারেন না: ব্রুনো

রোনালদো এভাবে বিদায় নিতে পারেন না: ব্রুনো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম