Logo
Logo
×

Advertisement

খেলা

লিওঁকে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতল বার্সেলোনা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:১৬ পিএম

লিওঁকে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতল বার্সেলোনা

সংগৃহীত

Advertisement

গেল বছর আর্সেনালের কাছে ফাইনালে হেরেছিল বার্সেলোনা। সেই নারী চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠত্ব আবারও ফিরে পেল কাতালান দলটি। গত রাতের ফাইনালে ফ্রান্সের লিওঁকে ৪-০ গোলে উড়িয়ে চতুর্থবারের মতো ইউরোপসেরা বনে গেছে বার্সেলোনার নারীরা। 

শনিবারের ফাইনালে দলের হয়ে দুটি করে গোল করেছেন পোলিশ ফরোয়ার্ড ইউয়া পাহোর এবং স্প্যানিশ ফরোয়ার্ড সালমা পারাউয়েলো।

প্রথমার্ধে দুই দলই সতর্ক ছিল। লিওঁর একটি গোল অফসাইডে বাতিল হয়। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে বার্সার নিজেদের অর্ধ থেকে বল কেড়ে সামনে এগিয়ে যান পাত্রি গুইখারো। তিনি ডানদিকে পাহোরকে পাস দেন, আর তার দুর্দান্ত ফিনিশে প্রথম গোল পায় বার্সা।

৬৯ মিনিটে দ্বিতীয় গোলটি আসে আরও সহজভাবে। লিওঁর রক্ষণ হঠাৎই যেন খেই হারায়। পাহোর বক্সে ফাঁকায় বল পেয়ে যান। এসমে ব্রাখতসের পাস থেকে কাছ থেকে জালে বল জড়িয়ে দেন ২৯ বছরের এই স্ট্রাইকার।

এই গোলের পরই লিওঁ পুরোপুরি মনোবল হারায়। ৯০ মিনিটে দূর থেকে দারুণ এক শটে তৃতীয় গোল করেন পারাউয়েলো। এরপর মাত্র তিন মিনিট পর পাল্টা আক্রমণে চতুর্থ গোলটিও তারই পায়ে।

এই জয়ে বার্সা তাদের চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ জিতল। শেষ ৬ বছরে এটি তাদের চতুর্থ শিরোপা। মাঝে দুবার ফাইনালে হেরেছিল দলটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আলাভেসকে সামনে পেয়ে জ্বলে উঠল বার্সেলোনা

আলাভেসকে সামনে পেয়ে জ্বলে উঠল বার্সেলোনা

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

চোট কাটিয়ে মাঠে ফিরেই কোচের প্রশংসা পেলেন ডি ইয়ং

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

এই পুরস্কার অন্য কারও পাওনা ছিল, কেন বললেন ইয়ামাল?

এই পুরস্কার অন্য কারও পাওনা ছিল, কেন বললেন ইয়ামাল?

‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’

‘বোকামি করে রিয়ালের কাছে হেরেছে বার্সা’

মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা

মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

সাফের আগে বাংলাদেশের বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান

সাফের আগে বাংলাদেশের বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান

‘ফর্ম টেম্পোরারি, তবে ক্লাস পার্মানেন্ট’ — আবারও প্রমাণ দিলেন ফখর

‘ফর্ম টেম্পোরারি, তবে ক্লাস পার্মানেন্ট’ — আবারও প্রমাণ দিলেন ফখর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম