Logo
Logo
×
   

Advertisement

খেলা

ব্রাজিল এবং নেইমারকে নিয়ে আশাবাদী কাসেমিরো

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৩:১৮ পিএম

ব্রাজিল এবং নেইমারকে নিয়ে আশাবাদী কাসেমিরো

Advertisement

বিশ্বকাপের আগে ব্রাজিলকে শিরোপার প্রধান দাবিদার হিসেবে দেখছেন না অনেক ফুটবল বিশ্লেষক। তবে এ বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। তার বিশ্বাস, ফেভারিটের চাপ না থাকলে দল আরও স্বস্তিতে নিজেদের সেরাটা দিতে পারবে।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে কাসেমিরো বলেন, ব্রাজিলের বর্তমান দলে অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের ভালো সমন্বয় রয়েছে। যদিও তিনি স্বীকার করেছেন যে কয়েকটি দল হয়ত ব্রাজিলের চেয়ে কিছুটা এগিয়ে আছে, তবুও দলটি প্রতিযোগিতার জন্য প্রস্তুত এবং ভালো একটি বিশ্বকাপ খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী।

বর্তমানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং ইংল্যান্ডকে অনেকেই শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রাখছেন। তবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছে ব্রাজিল।

৩৪ বছর বয়সী কাসেমিরোর মতে, গত কিছু সময় ব্রাজিল দলের জন্য সহজ ছিল না। প্রশাসনিক পরিবর্তন, নতুন সভাপতি এবং অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির আগমন—সব মিলিয়ে দলকে একটি পরিবর্তনের সময় পার করতে হয়েছে। তিনি জানান, আনচেলত্তির অভিজ্ঞতা অসাধারণ হলেও তার সঙ্গে খেলোয়াড়দের কাজ করার সময় এখনো খুব বেশি হয়নি।

তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও দল নিয়ে আশাবাদী কাসেমিরো। তার মতে, বর্তমান স্কোয়াডে অভিজ্ঞতা, তারুণ্য ও মানসম্পন্ন খেলোয়াড়দের সমন্বয় রয়েছে, যা বিশ্বকাপে ভালো ফল করার সম্ভাবনা তৈরি করেছে।

অন্যদিকে, ব্রাজিলের আরেক তারকা নেইমারকে ঘিরে অতিরিক্ত আলোচনা নিয়েও কথা বলেছেন কাসেমিরো। তিনি মনে করেন, দলের সব আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু নেইমারকে রাখা ঠিক নয়। নেইমার অবশ্যই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে ২৬ সদস্যের স্কোয়াডে তিনি একজন সদস্য মাত্র।

ইনজুরি থেকে ফেরার পথে থাকা নেইমারকে নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শও দিয়েছেন ব্রাজিল অধিনায়ক। তার মতে, আগে পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরতে হবে, এরপর ধাপে ধাপে ম্যাচ খেলার মাধ্যমে নিজের সেরা ছন্দে ফিরে আসতে হবে। বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার বিষয়টিও পরে বিবেচনা করা উচিত বলে মনে করেন তিনি।

গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। গ্রুপ পর্ব পেরিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম