Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপের আগে অবসরের ঘোষণা দিলেন জাপান অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৬:৩৭ পিএম

বিশ্বকাপের আগে অবসরের ঘোষণা দিলেন জাপান অধিনায়ক

জাপান ফুটবল দলের অধিনায়ক ওয়াতারু এন্ডো।

Advertisement

বিশ্বকাপ শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল জাপান জাতীয় ফুটবল দল। দলের অধিনায়ক ওয়াতারু এন্ডো স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

লিভারপুলে খেলার সময় ফেব্রুয়ারির শেষ দিকে পায়ের চোটে পড়ে অস্ত্রোপচার করিয়েছিলেন এন্ডো। পুনর্বাসন শেষে তাকে বিশ্বকাপের ২৬ সদস্যের দলে রাখা হলেও পুরোপুরি ফিট না হওয়ায় শেষ পর্যন্ত তিনি নিজেকে সরিয়ে নেন। আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এক অর্ধ খেলার পরই আবারও অস্বস্তি অনুভব করেন তিনি, যা তার অবস্থাকে নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করে।

জাপান কোচ হাজিমে মরিয়াসু আগে জানিয়েছিলেন, মেডিকেল রিপোর্টে বড় কোনো সমস্যা নেই এবং তিনি খেলতে পারবেন বলে আশা ছিল। তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার জায়গায় দলে যোগ করা হয়েছে বরুশিয়া মোনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড শুতো মাচিনোকে।

বিদায়ের ঘোষণায় সামাজিক মাধ্যমে এন্ডো বলেন, বিশ্বকাপে খেলতে না পারাটা হতাশার হলেও অধিনায়ক হিসেবে দলের সঙ্গে পথচলা ও উন্নতির যাত্রা নিয়ে তিনি গর্বিত। তিনি বর্তমান দলকে শক্তিশালী উল্লেখ করে বিশ্বাস প্রকাশ করেন, তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।

২০১৫ সালে জাপান জাতীয় দলে অভিষেক হওয়া এন্ডো এখন পর্যন্ত ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং চারটি গোল করেছেন। কাতার বিশ্বকাপের পর থেকে তিনি দলের অধিনায়কত্ব সামলাচ্ছিলেন।    

এর মাধ্যমে এক সপ্তাহের ব্যবধানে জাপান দুই অধিনায়ককে হারাল। এর আগে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ ছিল সাবেক অধিনায়ক মায়া ইয়োশিদার বিদায়ী ম্যাচ।

বর্তমানে ধারণা করা হচ্ছে, আয়াক্সের ডিফেন্ডার কো ইটাকুরা নতুন অধিনায়ক হতে পারেন। যদিও গত এক বছরে তাকেফুসা কুবো ও রিতসু দোয়ানও অধিনায়কত্ব করেছেন।

রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে জাপান। এরপর ২২ জুন তিউনিসিয়া এবং ২৫ জুন সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

প্রায় ৬০ বছর বয়সে মাঠে নেমে রেকর্ড গড়লেন মিউরা

প্রায় ৬০ বছর বয়সে মাঠে নেমে রেকর্ড গড়লেন মিউরা

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

আরও পড়ুন

আবাহনীর পতাকায় হারুনুর রশিদের শেষ বিদায়

আবাহনীর পতাকায় হারুনুর রশিদের শেষ বিদায়

‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন তদন্তে অনাগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া

‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন তদন্তে অনাগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া

এশিয়া কাপের সেমিফাইনালে ভারত-পাকিস্তান

এশিয়া কাপের সেমিফাইনালে ভারত-পাকিস্তান

৩৪ বছর পর টেস্টে পাকিস্তানি ক্রিকেটারের বিরল কীর্তি

৩৪ বছর পর টেস্টে পাকিস্তানি ক্রিকেটারের বিরল কীর্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম