Logo
Logo
×

Advertisement

খেলা

তুরস্ককে ২-০ গোলে হারাল অস্ট্রেলিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:০৯ এএম

তুরস্ককে ২-০ গোলে হারাল অস্ট্রেলিয়া

সংগৃহীত

Advertisement

‘এশিয়ার দল’ অস্ট্রেলিয়ার মুখোমুখি ইউরোপের তুরস্ক। এই ম্যাচে ধারেভারে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে তুরস্কই।

ম্যাচের আপডেট দেখতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে।


Advertisement

১৪ জুন ২০২৬, ০৬:১২ এএম

তুরস্ককে ২-০ গোলে হারাল অস্ট্রেলিয়া

তুরস্ককে শেষমেশ হেসেখেলেই হারাল অস্ট্রেলিয়া। ২-০ গোলের এই জয়ে তারা চলে গেছে গ্রুপের দ্বিতীয় স্থানে। ডি গ্রুপের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের বিপক্ষেই খেলবে অস্ট্রেলিয়া। ওদিকে তুরস্কের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

১৪ জুন ২০২৬, ০৫:৫৩ এএম

চালাহানোগ্লুর আরেক ফ্রি কিক ঠেকালেন বিচ

অজি গোলরক্ষক বিচ আজ দারুণ ছন্দে আছেন। কিছুক্ষণ আগে গুলেরের ফ্রি কিক ঠেকিয়েছেন, এবার ৮৬ মিনিটে ঠেকালেন হাঁকান চালাহানোগ্লুর ফ্রি কিক। ব্যবধান কমানো গোলের দেখা পাচ্ছেই না তুরস্ক।

১৪ জুন ২০২৬, ০৫:৩৭ এএম

অস্ট্রেলিয়ার দ্বিতীয় গোল, তুরস্কের ‘গেম ওভার’?

রক্ষণটা অজিরা সামলাচ্ছিল রীতিমতো পুরো দল নিয়ে। প্রতি আক্রমণে ত্রাসও ছড়াচ্ছিল, সেসবের ধারও ছিল তুরস্কের চেয়ে বেশি। ফলে অজিদের দ্বিতীয় গোলকেই বেশি সম্ভব মনে হচ্ছিল।

শেষ পর্যন্ত সেটাই হলো। অস্ট্রেলিয়া দ্বিতীয় গোলের দেখা পেয়ে গেল। কনর মেটকাফের গোলে ব্যবধান দ্বিগুণ করল অজিরা। আর তাতেই মনে হচ্ছে, তুরস্কের ‘গেম ওভার’!

১৪ জুন ২০২৬, ০৫:১৮ এএম

আর্দা গুলেরের দারুণ ফ্রি কিক ঠেকাল অস্ট্রেলিয়া

বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি কিক নিয়েছিলেন আর্দা গুলের। তবে সেটা অজি গোলরক্ষক ঠেকালেন দারুণভাবে। ফিরতি শট নেওয়ার সুযোগও দেয়নি অস্ট্রেলিয়ার রক্ষণ। তার আগেই জটলা পাকিয়ে কাজটা কঠিন করে তুলেছে তুরস্কের জন্য।

১৪ জুন ২০২৬, ০৪:৫১ এএম

প্রথমার্ধ শেষে এগিয়ে অস্ট্রেলিয়া

আক্রমণে এগিয়ে তুরস্ক, তবে কাজের কাজটা অস্ট্রেলিয়াই করেছে। ২৮ মিনিটে করা ইরানকুন্ডার গোলেই দলটা এগিয়ে থেকে বিরতিতে যাচ্ছে।

১৪ জুন ২০২৬, ০৪:৫০ এএম

জমাট রক্ষণে তুর্কি আক্রমণ ঠেকাল অজিরা

অস্ট্রেলিয়া তাদের লিড ধরে রাখতে জান-প্রাণ দিয়ে লড়ছে। বক্সে একটা সুযোগ এসেছিল তুরস্কের সামনে। তবে প্রথমে গুলের, এরপর কাদিওগ্লু, শেষে ইলমাজের শট ঠেকালেন অজি ডিফেন্ডাররা।

১৪ জুন ২০২৬, ০৪:৪৭ এএম

আবারও আক্রমণে ইরানকুন্ডা, দেয়াল তুলে দাঁড়ালেন তুর্কি গোলরক্ষক

আবারও প্রতি আক্রমণে উঠে এসেছিলেন ইরানকুন্ডা। তবে এবার তাকে গোল পেতে দেননি তুর্কি গোলরক্ষক চাকির। শটে গতি ছিল না তেমন, তা ঠেকাতে অসুবিধা হয়নি চাকিরের।

১৪ জুন ২০২৬, ০৪:৩২ এএম

তুরস্কের গোলের পথ আগলে দাঁড়াল গোলপোস্ট

৩০তম মিনিটে বক্সের অনেক বাইরে থেকে ডিফেন্ডার আবদেলকারিম বার্দাকচি শট নিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়া গোলরক্ষকের হাত ফসকে তা যাচ্ছিল গোলের দিকে। শেষমেশ তা প্রতিহত হলো গোলপোস্টে। সমতাসূচক গোল থেকে বঞ্চিত হলো তুরস্ক।

১৪ জুন ২০২৬, ০৪:২৮ এএম

অস্ট্রেলিয়াকে এগিয়ে দিলেন ইরানকুন্ডা

প্রতি আক্রমণেই তুরস্কের সর্বনাশ করল অস্ট্রেলিয়া। নিজেদের অর্ধ থেকে দারুণ এক লং বল লেফট ফ্ল্যাঙ্কে পেয়ে যায় নেস্টরি ইরানকুন্ডাকে। তিনি এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে দারুণভাবে ধোঁকা দিয়ে বল নিয়ে আছড়ে ফেলেন তুরস্কের জালে। ম্যাচের ২৮তম মিনিটে অস্ট্রেলিয়া পেয়ে যায় তাদের প্রথম গোল।

১৪ জুন ২০২৬, ০৪:২৪ এএম

হাইড্রেশন ব্রেকের আগে গোল পেল না কোনো দলই

তুরস্ক বল দখলের লড়াইয়ে এগিয়ে, তবে অস্ট্রেলিয়া জমাট রক্ষণে তাদের বক্সের ভেতর ঢুকতে দেয়নি। প্রতি আক্রমণে অস্ট্রেলিয়াও খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ২২ মিনিট শেষে দুই দলই রইল গোলশূন্য।

১৪ জুন ২০২৬, ০৪:২২ এএম

প্রথম ১৮ মিনিটে আধিপত্য তুর্কিদের

ম্যাচ শুরু থেকেই বল দখলে এগিয়ে তুরস্ক। চালহানোলু মাঝমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ করছেন। ইন্টার মিলানের এই অভিজ্ঞ মিডফিল্ডার ধীরে ধীরে খেলা সাজাচ্ছেন এবং পুরো দলকে পরিচালনা করছেন। প্রথম মিনিট থেকেই অস্ট্রেলিয়াকে রক্ষণে আটকে রাখছে তুরস্ক। 


Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

আরও পড়ুন

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

১১১ বছর পর ইতালির একাদশে একসঙ্গে দুই ভাইয়ের নাম

১১১ বছর পর ইতালির একাদশে একসঙ্গে দুই ভাইয়ের নাম

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম