Logo
Logo
×
   

খেলা

লঙ্কান ক্রিকেটারকে কেন ধাক্কা মারলেন সূর্যবংশী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:১৫ পিএম

লঙ্কান ক্রিকেটারকে কেন ধাক্কা মারলেন সূর্যবংশী

শ্রীলংকার বিপক্ষে সুপার ওভারে হেরে যায় ভারতীয় ‘এ’ দল। সোমবার শ্রীলংকার ডাম্বুলায় ভারতের হারের পর দুই দলের ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। তখন শ্রীলংকার এক ক্রিকেটারকে ধাক্কা মারে ভারতীয় ক্রিকেটার বৈভব।

সুপার ওভারে শেষ বলে জিততে আট রান দরকার ছিল ভারতের। বৈধ বল হলে ক্রিকেটের নিয়মে এই ম্যাচ জেতা সম্ভব ছিল না ভারতের। তা হয়ওনি। শেষ বলে কোনও রান নিতে পারেনি বৈভব। এরপর শ্রীলংকার ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর আগে বিপক্ষের এক ক্রিকেটারকে ধাক্কা মারে বৈভব। সঙ্গে সঙ্গে বৈভবের সতীর্থ সূর্যাংশ শেড়গে এসে তাকে সরিয়ে নিয়ে যান।

শেষ ওভার করতে এসেছিলেন কুগাতাস মথুলান। শেষ বলটি তিনি ইয়র্কার দেন। বৈভব রান করতে পারেননি। এরপর মথুলানের উল্লাসই হোক বা অন্য কোনও কারণ, বৈভব তা মানতে পারেনি। সে সটান গিয়ে ধাক্কা দেয় ক্রিকেটারকে।

সূর্যাংশ ছাড়াও এগিয়ে আসেন শ্রীলংকার নিরোশন ডিকওয়েলা। দুই জনে মিলে বৈভবকে অন্য দিকে সরিয়ে নিয়ে যান। এরপর ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে হাত মেলান। বৈভবকে তবু সামলানো যাচ্ছিল না। সতীর্থরা এসে তাকে শান্ত করেন। কেউ কেউ বলছেন, অনেক ক্ষণ ধরেই বৈভবকে উত্ত্যক্ত করার চেষ্টা করছিলেন শ্রীলংকার ক্রিকেটাররা।

সোমবারের ম্যাচে একাধিক উত্তেজক মুহূর্ত তৈরি হয়েছে। একটি ঘটনা ঘটেছে অধিনায়ক তিলক বর্মার সঙ্গে। একটি সিদ্ধান্তে অখুশি হয়ে তিনি আম্পায়ারদের সঙ্গে তর্ক করেন। প্রথমে আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করেন যে সুপার ওভার হওয়ার জন্য প্রয়োজনীয় আলো রয়েছে মাঠে। এরপর একটি নো বল দেওয়া নিয়েও ঝামেলা হয়।

প্রথমে ব্যাট করে চার বল বাকি থাকতে ২৬৫ রানে অলআউট হয়ে যায় ভারত। বৈভব ১৪ বলে ২১ করেছে। সর্বোচ্চ ৬৬ বলে ৭২ রান সূর্যাংশের। অর্ধশতরান করেছেন বিপরাজ নিগমও।

টার্গেট তাড়ায় ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৫ রান করে ম্যাচ টাই করে শ্রীলংকা। সাদিরা সমরবিক্রম ৯৩ করেন। ম্যাচ সুপার ওভারে গড়ায়। শ্রীলংকা তোলে ১৬ রান। ভারত ৯ রানের বেশি করতে পারেনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম