এমবাপ্পের রেকর্ড ছোঁয়া গোলে এগিয়ে ফ্রান্স
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:৪২ এএম
কিলিয়ান এমবাপ্পের রেকর্ড ছোঁয়া গোলে সেনেগালের বিপক্ষে এগিয়ে গেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
|
ফলো করুন |
|
|---|---|
প্রথমার্ধে ছিল হতাশা, দ্বিতীয়ার্ধে দেখা গেল চেনা ফ্রান্সকে। কিলিয়ান এমবাপ্পের রেকর্ড ছোঁয়া গোলে সেনেগালের বিপক্ষে এগিয়ে গেছেন দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই সঙ্গে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর রেকর্ডেও ভাগ বসিয়েছেন অধিনায়ক এমবাপ্পে।
প্রতিভায় ঠাসা ফ্রান্স দল ম্যাচের প্রথমার্ধে নিজেদের মেলে ধরতে পারেনি। এমবাপ্পে, উসমান দেম্বেলেদের মতো তারকা ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার ঘাটতি ছিল স্পষ্ট। গোল তো দূরের কথা, প্রথম ৪৫ মিনিটে লক্ষ্যে একটি শটও নিতে পারেননি দিদিয়ের দেশমের শিষ্যরা।
উল্টো সেনেগালই ছিল বেশি প্রাণবন্ত। একের পর এক আক্রমণে ফ্রান্সের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলেন আফ্রিকার প্রতিনিধিরা। গোলের একাধিক সুযোগও তৈরি করেছিলেন তারা। তবে পোস্টের বাধা এবং ফিনিশিংয়ের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সেনেগাল।
বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। হতাশা ঝেড়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ফ্রান্স। তারই পুরস্কার আসে ম্যাচের ৬৬তম মিনিটে। মাইকেল ওলিসের বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
এই গোলের মধ্য দিয়ে ফ্রান্সের জার্সিতে এমবাপ্পের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৫৭-তে। ফলে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর রেকর্ড স্পর্শ করেছেন তিনি।
একই সঙ্গে বিশ্বকাপের মঞ্চেও আরও উজ্জ্বল হয়েছে এমবাপ্পের অর্জন। এই গোল নিয়ে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১৩। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড ছুঁতে এখন তার প্রয়োজন আর মাত্র ৩ গোল।

-6a3199c3978dc.jpg)