Logo
Logo
×
   

Advertisement

খেলা

দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:১৯ এএম

দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

জোড়া গোলে একাধিক কীর্তি গড়ে ফ্রান্সকে জেতালেন এমবাপ্পে।

Advertisement

ম্যাচের প্রথমার্ধে সেনেগালের গোছালো ফুটবলের সামনে পাত্তাই পাচ্ছিল না ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে ফিরে দারুণভাবে গুছিয়ে নিলেন কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসেরা। জোড়া গোলে একাধিক কীর্তি গড়ে ফ্রান্সকে জেতালেন এমবাপ্পে।

নিউ জার্সিতে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতের ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। দলের জয়ে এমবাপের জোড়া গোলের পাশাপাশি বদলি নেমে অন্য গোলটি করেন ব্র্যাডলি বারকোলা।

দুই গোলে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপ্পে। ১৩৭ ম্যাচে ৫৭ গোল করে এত দিন শীর্ষে ছিলেন অলিভার জিরুদ। মাত্র ৯১ ম্যাচেই জিরুদকে ছাড়িয়ে গেলেন ২৭ বছর বয়সি এমবাপ্পে।  

এছাড়া ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডেও লাফ দিয়েছেন এমবাপ্পে। তার নামের এখন ১৪ গোল। নিজের তৃতীয় বিশ্বকাপের প্রথম ম্যাচেই লিওনেল মেসিকে (১৩) ছাড়িয়ে গেছেন রিয়াল মাদ্রিদের তারকা।

বিশ্বকাপে গোলের তালিকায় এমবাপের সামনে এখন শুধু জার্মানির মিরোস্লাভ ক্লোজা (১৬) ও ব্রাজিলের রোনালদো (১৫)। এছাড়া তার সমান ১৪ গোল আছে আরেক জার্মান কিংবদন্তি গার্ড মুলারের।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম