Logo
Logo
×
   

Advertisement

খেলা

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগী বার্তা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:২৯ এএম

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগী বার্তা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় বর্তমানে দলের সঙ্গে নেই আনহেল ডি মারিয়া।

Advertisement

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় বর্তমানে আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গে নেই আনহেল ডি মারিয়া। তবে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদেরকে ঠিকই হৃদয়ের সবচেয়ে কাছে রেখেছেন দেশটির সাবেক তারকা। তাদের জন্য ডি মারিয়া দিয়েছেন আবেগঘন এক বার্তা। 

কানসাস সিটিতে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু করবে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার অভিযানে লড়বে লিওনেল স্কালোনির শিষ্যরা।

২০২৪ সালের কোপা আমেরিকা জেতার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ডি মারিয়া। তাই এই বিশ্বকাপে মেসিদের সঙ্গে মিলে বিশ্বকাপ জয়ের অভিযানে নামা হবে না ৩৮ বছর বয়সি এই তারকা ফরোয়ার্ডের।  

তবে দলের প্রতি নিজের সমর্থন জানাতে ভোলেননি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে দেওয়া বার্তায় আর্জেন্টিনার সঙ্গে থাকার বার্তা দিয়েছেন তিনি। 

‘আজ থেকে এক নতুন স্বপ্নের যাত্রা শুরু হলো। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে বলছি, পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের পাশে আছি। সেই মাঠে খেলোয়াড় হিসেবে লড়াই করার অনুভূতি আমি জানি, আর এখন একজন সাধারণ ভক্ত হিসেবে সেই লড়াই দেখার অনুভূতিও আমার জানা। আমি শুধু এটুকু বলতে চাই- তোমাদের আজকের এই স্বপ্ন প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্ন। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। চলো, এবার সবটুকু উজাড় করে দিয়ে জয় ছিনিয়ে আনি। এগিয়ে চলো, আর্জেন্টিনা!’

ডি মারিয়ার এই বার্তা দেওয়ার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। এছাড়া মারিয়া নিজেও আর্জেন্টিনার অনেক সাফল্যের নায়ক। 

২০২১ সালের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার পা থেকেই আসে জয়সূচক গোল। পরে ফিনালিসামাতেও গোল করেন ডি মারিয়া। ২০২২ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে তিনিই করেন আর্জেন্টিনার দ্বিতীয় গোল।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম