Logo
Logo
×
   

Advertisement

খেলা

৪–১ গোলে জিতল নরওয়ে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৪১ এএম

৪–১ গোলে জিতল নরওয়ে

‘গ্রুপ অব ডেথ’ হিসেবে বিবেচিত গ্রুপ ‘আই’ তে মুখোমুখি হচ্ছে ইরাক ও নরওয়ে।

Advertisement

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘আই’ এখন শুরু থেকেই ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে বিবেচিত। সেই গ্রুপে মুখোমুখি হচ্ছে ইরাক ও নরওয়ে। শক্তি, স্কোয়াড গভীরতা এবং সাম্প্রতিক ফর্ম সব দিক থেকেই নরওয়ে এই ম্যাচে স্পষ্ট ফেভারিট। তবে বিশ্বকাপের বড় মঞ্চে অঘটনের সম্ভাবনা সবসময়ই থাকে। আর ইরাক সেই সুযোগই খুঁজবে।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। 

নরওয়ের আক্রমণভাগের কেন্দ্রবিন্দু আর্লিং হলান্ড, যিনি বাছাইপর্বে ১৬ গোল করেছেন এবং জাতীয় দলের হয়ে ৫০ ম্যাচে ৫৫ গোলের অবিশ্বাস্য রেকর্ড ধরে রেখেছেন।

হলান্ডের সঙ্গে নরওয়ের মাঝমাঠে আছেন মার্টিন ওডেগার্ড, যিনি সুযোগ তৈরির মূল কারিগর। তার পাসিং, ভিশন এবং অ্যাসিস্ট করার ক্ষমতা নরওয়ের আক্রমণকে আরও ভয়ংকর করে তুলেছে। এছাড়া আলেকজান্ডার সোরলথ, আন্তোনিও নুসা ও অস্কার ববের মতো খেলোয়াড়রা নরওয়েকে আক্রমণে বহুমাত্রিকতা দিয়েছে। সবমিলিয়ে একটি পূর্ণাঙ্গ আক্রমণভিত্তিক দল হিসেবেই বিশ্বকাপে এসেছে নরওয়ে।  

অন্যদিকে, ইরাক এসেছে দীর্ঘ ও কঠিন পথ পেরিয়ে। তারা বাছাইপর্বে খেলেছে সর্বোচ্চ ২১টি ম্যাচ, যা অন্য যেকোনো দলের চেয়ে বেশি। শেষ পর্যন্ত ইন্টার কনফেডারেশন প্লে অফে বলিভিয়াকে ২–১ ব্যবধানে হারিয়ে তারা বিশ্বকাপে জায়গা করে নেয়। ইরাকের জন্য এটি মাত্র দ্বিতীয় বিশ্বকাপ। এর আগে তারা খেলেছিল ১৯৮৬ সালে।

ইরাকের প্রধান ভরসা তাদের অভিজ্ঞ কোচ গ্রাহাম আর্নল্ড, যিনি ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে শেষ ষোলো পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। তার রক্ষণাত্মক শৃঙ্খলা এবং কৌশলগত পরিকল্পনা বড় দলগুলোর বিপক্ষে ইরাককে প্রতিদ্বন্দ্বিতায় রাখতে পারে। তবে হলান্ড ও ওডেগার্ডের জুটিকে থামানো তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।

এই ম্যাচে সবচেয়ে বড় প্রশ্ন একটাই ইরাক কি নরওয়ের ভয়ংকর আক্রমণ সামলাতে পারবে? নাকি হলান্ডের গতি ও শক্তির সামনে ভেঙে পড়বে তাদের রক্ষণ?

এই দুই দল এর আগে কখনো মুখোমুখি হয়নি। তাই এটি হবে তাদের প্রথম আন্তর্জাতিক সাক্ষাৎ। ম্যাচের ফল নির্ভর করবে ইরাক কতটা সময় নরওয়েকে আটকে রাখতে পারে এবং কাউন্টার অ্যাটাকে কতটা কার্যকর হতে পারে তার ওপর।

Advertisement

১৭ জুন ২০২৬, ০০:০৪ এএম

৪–১ গোলে জিতল নরওয়ে

৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত ৭ মিনিটের খেলা যখন চলছে, রেফারির শেষ বাঁশি বাজার আগে ইরাকের জালে আবারও গোল নরওয়ের!

১৬ জুন ২০২৬, ২৩:৪৫ পিএম

৩–১ গোলে এগিয়ে নরওয়ে

৩–১ গোলে এগিয়ে নরওয়ে

হলান্ডের জোড়া গোলের পর নরওয়ের হয়ে ৭৬ মিনিটে তৃতীয় গোলটি করলেন লিও স্কিরি অস্টিগার্ড। ম্যাচে জয়ের পথে থাকা নরওয়ে এখন এগিয়ে ৩–১ গোলে।

১৬ জুন ২০২৬, ২২:৫২ পিএম

হলান্ড ‘শো’তে আবারও এগিয়ে নরওয়ে

হলান্ড ‘শো’তে আবারও এগিয়ে নরওয়ে

সমতায় ফেরা ইরাকের খেলোয়াড়দের মনে মনে একটু খুশি হওয়ার সময়ও দিলেন না হলান্ড! ৪৩ মিনিটে আবারও গোল করলেন নরওয়ে স্ট্রাইকার। দৌড়ে আসা হলান্ডের সামনে থেকে বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে ভুল করেন ইরাকের গোলকিপার জালাল হাসান। তার শট হলান্ডের পায়ে লেগে জালে জড়ায়।

১৬ জুন ২০২৬, ২২:৪৩ পিএম

নরওয়ের বিপক্ষে সমতায় ফিরল ইরাক

৩৯ মিনিটে দুর্দান্ত আক্রমণ থেকে সমতাসূচক গোল ইরাকের

১৬ জুন ২০২৬, ২২:৪০ পিএম

২৯ মিনিটে হলান্ডের গোলে এগিয়ে নরওয়ে

২৯ মিনিটে হলান্ডের গোলে এগিয়ে নরওয়ে

বাঁ প্রান্তে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে গোল নরওয়ে স্ট্রাইকার আর্লিং হলান্ডের। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গোল পেলেন হলান্ড।

১৬ জুন ২০২৬, ২১:৫৬ পিএম

ইরাক-নরওয়ে ম্যাচে দুই দলের একাদশ

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘আই’ এখন শুরু থেকেই ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে বিবেচিত। সেই গ্রুপে মুখোমুখি হচ্ছে ইরাক ও নরওয়ে। 

ইরাক (৪-৪-২): জালাল হাসান; হুসেইন আলি, জায়েদ তাহসিন, আকাম হাশিম, মেরখাস দোস্কি; আলি জাসিম, জায়েদ ইসমাইল, আমির আল-আম্মারি, ইব্রাহিম বায়েশ; আয়মান হুসেইন, মোহনাদ আলি।

নরওয়ে (৪-৩-৩): ওরিয়ান নিয়লান্ড; জুলিয়ান রাইয়ারসন, ক্রিস্টোফার আজের, তোরবিয়র্ন হেগেম, ডেভিড মোলার উলফে; মার্টিন ওদেগার্দ, স্যান্ডার বের্গে, ফ্রেডরিক আউরসনেস; আলেকজান্ডার সরলথ, আর্লিং হালান্ড, আন্তোনিও নুসা।

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম