Logo
Logo
×
   

Advertisement

খেলা

মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে, বললেন ইব্রাহিমোভিচ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৪০ এএম

মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে, বললেন ইব্রাহিমোভিচ

সংগৃহীত

Advertisement

২০২২ বিশ্বকাপের শেষটা যেখানে করেছিলেন, ২০২৬ বিশ্বকাপের শুরুটা যেন সেখান থেকেই করলেন লিওনেল মেসি। বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকে তিনি গড়ে ফেলেছেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড। তার এমন পারফর্ম্যান্সে মুগ্ধ হয়ে জ্লাতান ইব্রাহিমোভিচ বলেই ফেলেছেন, মেসি এখন ফুটবলেরও ঊর্ধ্বে উঠে গেছেন।

অধরা বিশ্বকাপটা জেতা হয়ে গেছে মেসির, সেটার বয়সও সাড়ে ৩ বছর হয়ে গেছে। এবারও তিনি বিশ্বকাপের শুরুটা করলেন একটা বার্তা দিয়ে। 

তার এমন পারফর্ম্যান্সের পর ফক্স স্পোর্টসের বিশ্লেষণে তার সাবেক বার্সেলোনা সতীর্থ ইব্রাহিমোভিচ বললেন, ‘যদি সে বিশ্বকাপ আবারও জিতে যায়, সেটা কেবল আরও একটা ট্রফি হিসেবেই যোগ হবে তার ক্যাবিনেটে। সে সেটা যদি নাও জেতে, তাহলেও এর কোনো মূল্য নেই আর। কারণ সে এখন ফুটবলেরও ঊর্ধ্বে উঠে গেছে!’

মেসি আজ ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোল পেয়েছেন। বক্সের বাইরে একটু জায়গা পেয়ে তিনি রীতিমতো মিসাইলই মেরেছিলেন আলজেরিয়ার জাল লক্ষ্য করে। লুকা জিদানের হাতে লেগে সে বলটা জড়ায় জালে।

দ্বিতীয়ার্ধে বক্সের ভেতর থেকে গোলটা করেন মেসি। এরপর ৭৭ মিনিটে আসে হ্যাটট্রিকের মাহেন্দ্রক্ষণ। বক্সের একটু বাইরে বলটা পান মেসি। তিনি গোল করে পেয়ে যান বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক, ছুঁয়ে ফেলেন ১২ বছর আগে গড়া মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড।

তার এমন পারফর্ম্যান্স দেখেই ইব্রা মুগ্ধ হলেন। গোটা দুনিয়াও নয় কি?


Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম