Logo
Logo
×

Advertisement

খেলা

১০ জনের দল নিয়ে জিতল প্যারাগুয়ে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:০২ এএম

১০ জনের দল নিয়ে জিতল প্যারাগুয়ে

Advertisement

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। দ্বিতীয় ম্যাচটা তাই প্যারাগুয়ে আর তুরস্ক দুই দলের জন্যই টিকে থাকার লড়াই।

এই ম্যাচের লাইভ আপডেট দেখবেন যুগান্তর অনলাইনে। ম্যাচের আদ্যোপান্ত জানতে চোখ রাখুন এই লাইভ থ্রেডে।


Advertisement

২০ জুন ২০২৬, ০৫:০৭ এএম

তুরস্কের বিদায়

এই ম্যাচ হারলেই বিদায়। এমন সমীকরণ নিয়ে দ্বিতীয় ম্যাচে নেমেছিল দুই দল। সেই ম্যাচে শেষমেশ তুরস্কই হারল। আর তাতেই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে তুর্কিদের।

২০ জুন ২০২৬, ০৫:০৬ এএম

১০ জনের দল নিয়ে জিতল প্যারাগুয়ে

প্যারাগুয়ে তাদের ৬৫ সেকেন্ডে পাওয়া লিডটাই ধরে রাখল শেষ পর্যন্ত। ম্যাচটা শেষ করল ১-০ গোলের দারুণ এক জয় নিয়ে।

২০ জুন ২০২৬, ০৫:০৪ এএম

গোল মিস দেমিরালের, সমতায় ফেরা হলো না তুরস্কের

খুব কাছে চলে গিয়েছিল তুরস্ক। মেরিহ দেমিরাল রীতিমতো কেঁদেই ফেললেন! উইং থেকে ভেসে আসা ক্রসে মাথা ছুঁইয়েছিলেন তিনি। সেটা বেরিয়ে গেল লক্ষ্যের একটু বাইরে দিয়ে। এদিকে যোগ করা সময়ের শেষ মিনিট চলছে। সময় গেলে সাধন হবে না, সেটা যেন দেমিরালও বুঝে গেছেন!

২০ জুন ২০২৬, ০৪:২৭ এএম

দ্বিতীয় গোল হতে হতেও হলো না প্যারাগুয়ের

বক্সে দারুণ এক সুযোগ এসেছিল প্যারাগুয়ের সামনে। তবে দলটা শেষমেশ গোল করতে পারল না। এনসিসো সুযোগটা কাজে লাগাতে পারলেন না!

২০ জুন ২০২৬, ০৪:০১ এএম

বিরতির বাঁশি বাজতে আবারও বিবাদে জড়াল দুই দল

দুই দল মাঠ থেকে বেরিয়ে আসার পর কিছুটা উত্তপ্ত বাক্যবিনিময় হয়, যেখানে দুই দলের বদলি খেলোয়াড় ও স্টাফরা মাঝমাঠের কাছে জড়ো হন। কে কোন দলের খেলোয়াড় তা বোঝা কঠিন, কারণ তারা সবাই একই রঙের বিব পরে আছেন।

২০ জুন ২০২৬, ০৩:৪৯ এএম

মুখ ঢেকে লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের আলমিরন

মুখ ঢেকে তুরস্কের এক খেলোয়াড়কে কিছু একটা বলেছিলেন প্যারাগুয়ের মিগেল আলমিরন। সেটাই কাল হলো তার। রেফারি ভিএআর দেখে এসে তাকে লাল কার্ড দিলেন। কারণ এবারের বিশ্বকাপে মুখ ঢেকে কিছু বললেই লাল কার্ডের নিয়ম চালু হয়েছে।

তার আগে প্যারাগুয়ের স্ট্রাইকার পিত্তাকে মাঝমাঠের কাছে ফাউল করা হয়। হঠাৎ করেই দুই দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে ধাক্কাধাক্কি শুরু করে এবং উত্তেজনা বাড়তে থাকায় তারা মুখোমুখি হয়। দুই অধিনায়কই তাদের খেলোয়াড়দের সরিয়ে নেওয়ার চেষ্টা করলে রেফারি পরিস্থিতি ভালোভাবে নিয়ন্ত্রণে আনেন।

সে জটলার ভেতরই কাণ্ডটা করেছিলেন আলমিরন। আর তাতেই নতুন নিয়মে প্রথম লাল কার্ড দেখা ব্যক্তিটি বনে গেলেন তিনি। 

২০ জুন ২০২৬, ০৩:৪১ এএম

প্যারাগুয়ের কোচিং স্টাফকে হলুদ কার্ড, কিন্তু কেন?

প্যারাগুয়ের কোচিং স্টাফদের একজনকে হলুদ কার্ড দেখালেন রেফারি। কিন্তু কেন, সেটা স্ক্রিনে বোঝা গেল না!

২০ জুন ২০২৬, ০৩:৩৭ এএম

তুরস্কের গোলের পথ আগলে দাঁড়াল ক্রসবার

সমতাসূচক গোলের খুব কাছে চলে এসেছিল তুরস্ক। কিন্তু সে গোলটা পেল না তার। ফ্রি কিক থেকে ভেসে আসা বলে মাথা ছুঁইয়েছিলেন মের্ত মুলদুর। সেটা প্যারাগুয়ে ডিফেন্ডারের মাথা ছুঁয়ে চলে যাছিল জালের দিকে, তখনই পথ আগলে দাঁড়াল ক্রসবার। সেখানে লেগে বলটা রইল গোললাইনের সামনেই!

২০ জুন ২০২৬, ০৩:০৬ এএম

৬৪ সেকেন্ডে গোল করে রেকর্ড প্যারাগুয়ের

৬৪ সেকেন্ডে গোল করে রেকর্ড প্যারাগুয়ের

রেকর্ডটা ছিল ইসমাইল সাইবারির। এই ঘণ্টা চারেক আগেই তিনি করেছিলেন রেকর্ডটা। সে রেকর্ডটার এক দিনও টিকল না।

তুরস্ক আর প্যারাগুয়ের ম্যাচেই ভেঙে গেল সেটি। ম্যাচের ৬৪ সেকেন্ডের মাথায় গোল করে এই রেকর্ড কেড়ে নিয়েছেন মাতিয়াস গালার্জা। বক্সের বাইরে থেকে তার নেওয়া শট তুরস্ক গোলরক্ষক উগুরকান চেকিরকে ফাঁকি দিয়ে জড়িয়েছে জালে।

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিংরুমের ঘটনা নিয়ে মিলল নতুন তথ্য

ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিংরুমের ঘটনা নিয়ে মিলল নতুন তথ্য

আরও পড়ুন

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

১১১ বছর পর ইতালির একাদশে একসঙ্গে দুই ভাইয়ের নাম

১১১ বছর পর ইতালির একাদশে একসঙ্গে দুই ভাইয়ের নাম

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম