Logo
Logo
×

Advertisement

খেলা

‘মেসি সর্বকালের সেরা’ মন্তব্যটি ভুয়া

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:১৯ পিএম

‘মেসি সর্বকালের সেরা’ মন্তব্যটি ভুয়া

Advertisement

বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওর করা একটি মন্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়।

ভুয়া সেই মন্তব্য নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি নাজারিও। তিনি এক সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কখনোই লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় বলে মন্তব্য করেননি।

বিষয়টি বন্ধুর উদ্দেশে রোনালদো বলেন, ‘মেসি সর্বকালের সেরা—এই কথার মানে কী?’ প্রশ্ন শুনে হাস্যরসের সঙ্গেই পুরো ঘটনার ব্যাখ্যা দেন রোনালদো। তিনি জানান, নিজের নামে এমন মন্তব্য ছড়িয়ে পড়তে দেখে তিনিও সাধারণ মানুষের মতোই বিস্মিত হয়েছিলেন, ‘আমি বুঝতেই পারছিলাম না কী হচ্ছে।’

রোনালদোর ভাষায়, ‘আমরা সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করেছি, এই কথার উৎস কোথায়। পরে জানতে পারি, বার্সেলোনাভিত্তিক পত্রিকা মুন্দো দেপোর্তিভো আমার একটি ভুয়া সাক্ষাৎকার তৈরি করে প্রচার করেছিল। সেখানে আমার নামে বেশ কিছু উক্তি জুড়ে দেওয়া হয়েছিল।’

রোনালদোর নামে প্রচারিত সেই বহুল আলোচিত উক্তিটি ছিল—‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করা উচিত এবং এই সত্য মেনে নেওয়া উচিত যে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।’

খবরটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও খুব অল্প সময়ের মধ্যেই এর প্রতিবাদ জানায় রোনালদোর প্রতিনিধিরা। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার ওই সংবাদমাধ্যমকে কোনো সাক্ষাৎকারই দেননি।

সেই বার্তায় রোনালদো বলেছিলেন, ‘বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসার যোগ্য যদি কেউ থেকে থাকেন, তবে মেসিই তার জন্য একদম উপযুক্ত ব্যক্তি।’

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

আরও পড়ুন

সম্পর্কিত খবর

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিংরুমের ঘটনা নিয়ে মিলল নতুন তথ্য

ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিংরুমের ঘটনা নিয়ে মিলল নতুন তথ্য

আরও পড়ুন

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

পাকিস্তানি বলেই কি এমন করা হলো?

পাকিস্তানি বলেই কি এমন করা হলো?

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

বেটিং তদন্তে নতুন মোড়, রিজওয়ানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বেটিং তদন্তে নতুন মোড়, রিজওয়ানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম