Logo
Logo
×

Advertisement

খেলা

জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:৩৪ এএম

জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’

Advertisement

উজবেকিস্তানের বিপক্ষে বড় জয়ের পর তখন মাঠ ছাড়ছিলেন পর্তুগালের ফুটবলাররা। হঠাৎ টিভি ক্যামেরা ধরা হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। সঙ্গে সঙ্গে পর্তুগিজ তারকা বলে উঠলেন, ‘আই এম ব্যাক!’, ‘আই এম ব্যাক!’ 

সত্যিকার অর্থেই ফিরেছেন রোনালদো। হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোলে পর্তুগালের বড় জয়ে রেখেছেন মুখ্য অবদান। একইসঙ্গে গড়েছেন দারুণ কিছু রেকর্ড। ম্যাচ শেষে তাই তিনি নিজেই বলে উঠেছেন, আই এম ব্যাক!

ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে নিষ্প্রভ পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই অনেক কথা উঠে যায় রোনালদোর পারফরম্যান্স ঘিরে। বয়সের কাটা ৪১ পেরিয়ে তিনি এখন পর্তুগাল দলে বোঝা কিনা, সেই কথাও বলেন অনেকে।

সব কিছুর জবাব দিতে মাত্র ৬ মিনিট সময় নেন রোনালদো। মঙ্গলবার রাতের ম্যাচে ষষ্ঠ মিনিটে জালের ঠিকানা খুঁজে নিয়ে বিশ্ব রেকর্ডও গড়েন পর্তুগিজ সুপারস্টার। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৬টি ভিন্ন আসরে গোলের রেকর্ড গড়েন তিনি। 

সেখানেই থামেননি রোনালদো। ম্যাচের ৩৮ মিনিটে আরেকবার জাল কাঁপিয়ে গড়েন বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এক ম্যাচে জোড়া গোলের রেকর্ড। একইসঙ্গে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের মালিকও হয়ে যান তিনি।

ফিফা বিশ্বকাপে এত দিন পর্তুগালের হয়ে সর্বোচ্চ ৯ গোল ছিল ইউসেবিওর। তাকে টপকে ২৪ ম্যাচে ১০ গোল হয়ে গেল রোনালদোর।

এছাড়া আন্তর্জাতিক ফুটবলে ১৪৫ গোল নিয়ে প্রথম ফুটবলার হিসেবে দেড়শ গোলে আরও কাছে পৌঁছে গেছেন রোনালদো। সব মিলিয়ে স্বীকৃত ফুটবলে তার গোল হয়ে গেছে ৯৭৫টি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

রোনালদোকে নিয়ে নতুন ধোঁয়াশা, সঙ্গে আরও এক দুঃসংবাদ পর্তুগালের

রোনালদোকে নিয়ে নতুন ধোঁয়াশা, সঙ্গে আরও এক দুঃসংবাদ পর্তুগালের

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

হ্যাটট্রিক করে ১০০০ গোলের খুব কাছে রোনালদো

হ্যাটট্রিক করে ১০০০ গোলের খুব কাছে রোনালদো

টাকার ভোটে মেসির হার, ব্যালন ডি’অরের ‘সেরাদের সেরা’ রোনালদো!

টাকার ভোটে মেসির হার, ব্যালন ডি’অরের ‘সেরাদের সেরা’ রোনালদো!

নিষেধাজ্ঞা কাটিয়ে পর্তুগাল দলে ফিরছেন রোনালদো

নিষেধাজ্ঞা কাটিয়ে পর্তুগাল দলে ফিরছেন রোনালদো

আরও পড়ুন

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

রেকর্ড স্পর্শ করে সতীর্থদের কৃতিত্ব দিলেন সিমিওনে

রেকর্ড স্পর্শ করে সতীর্থদের কৃতিত্ব দিলেন সিমিওনে

ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক

ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক

রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয়

রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম