Logo
Logo
×
   

Advertisement

খেলা

এক ম্যাচ হাতে রেখেই কেন বিদায় নিতে হলো এই ৫ দলকে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:৪১ পিএম

এক ম্যাচ হাতে রেখেই কেন বিদায় নিতে হলো এই ৫ দলকে

Advertisement

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড শেষ হতেই পাঁচটি দলের টুর্নামেন্ট যাত্রা থেমে গেছে। হাইতি, তুরস্ক, জর্ডান, তিউনিসিয়া ও পানামা আর কোনোভাবেই নকআউট পর্বে যাওয়ার সুযোগ পাচ্ছে না। কারণ, শেষ ম্যাচ জিতলেও তারা সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় নিজেদের অবস্থান উন্নত করতে পারবে না।

আগেভাগেই বাদ পড়ার কারণ কী

এবারের বিশ্বকাপে ফিফা টাইব্রেকিং পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। সমান পয়েন্ট হলে গোল ব্যবধানের আগে বিবেচনায় নেওয়া হচ্ছে দলগুলোর পারস্পরিক ম্যাচের ফল বা ‘হেড-টু-হেড’ রেকর্ড। এই নিয়মই কয়েকটি দলের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

যেভাবে করা হচ্ছে এই হিসাব

গ্রুপ পর্বে সমান পয়েন্টের ক্ষেত্রে প্রথমে দেখা হবে সংশ্লিষ্ট দলগুলোর মুখোমুখি লড়াইয়ের ফলাফল। এরপর পর্যায়ক্রমে গোল ব্যবধান, করা গোলের সংখ্যা, ফেয়ার প্লে পয়েন্ট এবং সবশেষে ফিফা র‍্যাংকিং বিবেচনা করা হবে।

চলুন জেনে নেওয়া যাক কেন সেই ৫ দল আগেভাগেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে গেল-

হাইতি

হাইতি প্রথম দুই ম্যাচে স্কটল্যান্ড ও ব্রাজিলের কাছে হেরে যায়। শেষ ম্যাচে জয় পেলেও স্কটল্যান্ডের বিপক্ষে হেড-টু-হেডে পিছিয়ে থাকায় তারা আর তৃতীয় স্থানে উঠতে পারবে না।

তুরস্ক

তুরস্কও প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কাছে পরাজিত হয়েছে। ফলে শেষ ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারালেও আগের দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তাদের।

তিউনিসিয়া

তিউনিসিয়ার অবস্থাও একই রকম। সুইডেন ও জাপানের বিপক্ষে বড় ব্যবধানে হার তাদের সম্ভাবনা শেষ করে দিয়েছে। শেষ ম্যাচে বড় জয় পেলেও সুইডেনের বিপক্ষে হেড-টু-হেডে পিছিয়ে থাকায় তারা আর এগোতে পারবে না।

জর্ডান

জর্ডান প্রথম দুই ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়ার কাছে হারে। এমনকি শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়েও তারা গ্রুপের তলানি থেকে উপরে উঠতে পারবে না।

পানামা

পানামাও ঘানা ও ক্রোয়েশিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরে কঠিন অবস্থায় পড়ে। শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালেও ক্রোয়েশিয়ার বিপক্ষে হেড-টু-হেডে পিছিয়ে থাকায় তাদের বিদায় এড়ানোর কোনো পথ নেই।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম