Logo
Logo
×

Advertisement

খেলা

‘নেইমার আর আগের মতো নেই’— বলছেন জাপানের ফরোয়ার্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৬:০৭ পিএম

‘নেইমার আর আগের মতো নেই’— বলছেন জাপানের ফরোয়ার্ড

জাপানি তরুণ স্ট্রাইকার কেন্তো শিওগাই ও নেইমার।

Advertisement

ব্রাজিল বনাম জাপান মহারণের আগে নেইমার এবং ব্রাজিল দল নিয়ে মন্তব্য করে আলোচনায় এখন জাপানি তরুণ স্ট্রাইকার কেন্তো শিওগাই। অতীতে জাপানের বিপক্ষে নেইমারের করা গোলগুলোর রেকর্ড নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, ‘নেইমার আর আগের সেই অবস্থানে নেই। আমার মনে হয় এখন আমরা বেশ ভালো অবস্থানে আছি।’ দলের অনুশীলন সেশন শেষে জাপানি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন কেন্তো। 

কেন্তো শিওগাই ইউরোপীয় ফুটবলে পাড়ি জমানোর আগে দেশটির কেইও ইউনিভার্সিটি এবং ইয়োকোহামা এফ মারিনোস ক্লাবের হয়ে খেলেছেন। বর্তমানে আছেন জার্মানির ক্লাব ভলসবুর্গে। মাঠের গতি, তীব্রতা এবং ম্যাচের গতিপথ পরিবর্তন করার ক্ষমতার কারণে তিনি দ্রুত ফুটবল বিশ্বে পরিচিতি অর্জন করেছেন। বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ইমপ্যাক্ট তৈরি করার ক্ষেত্রে দারুণ পারদর্শী হওয়ায় জাপান জাতীয় দলের আক্রমণভাগের অন্যতম বিকল্প হয়ে উঠেছেন কেন্তো।

সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেন যে ব্রাজিল জাতীয় দলের কথা শুনলেই প্রথমে তার মাথায় কার ছবি ভেসে ওঠে, শিওগাই তাৎক্ষণিকভাবে উত্তর দেন- ‘নেইমার।’ তবে এর পরপরই ব্রাজিলের বর্তমান ফর্ম নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করে তিনি জানান, ‘অতীতে ব্রাজিল অনেক শক্তিশালী ছিল, কিন্তু এখন? আমার চোখে এখন ফ্রান্স খুব শক্তিশালী। আর্জেন্টিনাও তাই। সত্যি বলতে, ইদানীং ব্রাজিলকে নিয়ে তেমন একটা আলোচনা শুনি না।’ 

তার এই বক্তব্যটি ব্রাজিলের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ভাইরাল হয়েছে। তবে কিছু কিছু পোস্টে মূল বক্তব্যটিকে কিছুটা বাড়িয়েও উপস্থাপন করা হচ্ছে দাবি জাপানি সংবাদমাধ্যমগুলোর। আসলে শিওগাই সরাসরি বলেননি যে ব্রাজিল এখন দুর্বল দল। তিনি বরং ব্রাজিল দলের মান ও শক্তির কথা স্বীকার করেছেন এবং উল্লেখ করেছেন যে এই স্তরের একটি দলকে হারাতে পারলে তা জাপানের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। 

তিনি বলেন, ‘ব্রাজিল এখনও শক্তিশালী দল। আমরা যদি জিততে পারি, তবে আমাদের দলের গতি আরও বৃদ্ধি পাবে।’

জাপানি এই তরুণ তাদের রক্ষণভাগের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে জানিয়েছেন, ব্রাজিলের আক্রমণভাগকে রুখে দেওয়ার মতো ফুটবলার জাপানের রয়েছে। অতীতে ব্রাজিলের হয়ে জাপানের বিরুদ্ধে নেইমারের দুর্দান্ত পারফরম্যান্স এবং প্রচুর গোল করার রেকর্ডের প্রেক্ষিতেই মূলত তাকে প্রশ্নটি করা হয়েছিল। যার জবাবে শিওগাই আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘ওটা তো আগের নেইমার ছিল, তাই না? আমার মনে হয় এখন আমরা তাকে সামলে নেওয়ার জন্য তৈরি।’

জাপানের বিপক্ষে নেইমারের ফর্ম অবিশ্বাস্য। ৫ ম্যাচ খেলে করেছেন ৯ গোল। আরও একবার সাবেক বার্সেলোনা তারকার সামনে ‘প্রিয়’ প্রতিপক্ষ জাপান। হাঁটুর ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি ব্রাজিলের সময়ের সবচেয়ে বড় এই তারকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্য বদলি হিসেবে তাকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। আাগামীকাল হয়ত শুরুর একাদশেই দেখা যাবে নেইমারকে। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়েছেন একঝাঁক তারকা

ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়েছেন একঝাঁক তারকা

নিষিদ্ধ হলেন নেইমার

নিষিদ্ধ হলেন নেইমার

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

আরও পড়ুন

তিন গোলের জয়ে সেমির পথে পাকিস্তান

তিন গোলের জয়ে সেমির পথে পাকিস্তান

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম