Logo
Logo
×

Advertisement

খেলা

হারারেতে হারের শঙ্কায় টাইগাররা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:৩৮ পিএম

হারারেতে হারের শঙ্কায় টাইগাররা

Advertisement

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল। চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট হয় সফরকারীরা।

জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের পিটিয়ে ৪১০ রানের পাহাড় গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। দলের হয়ে একাই বাংলাদেশের ১১ জনের সমান ১৪০ রান করেছেন জিম্বাবুয়ের ওপেনার ইনোসেন্ট কায়া। তিনি ২২৭ বলে ১৭টি বাউন্ডারির সাহায্যে দলীয় সর্বোচ্চ ১৪০ রান করেন।

৮টি বাউন্ডারির সাাহয্যে ৭৭ রান করেন ওয়েসলি মাধেভেরে। এছাড়া ৬টি চার আর এক ছক্কায় ৬০ রান করেন ক্রেগ আরভিন। ৯টি বাউন্ডারি আর এক ছক্কার সাহায্যে ৫৯ রান করেন ব্রেইন বেনেট। ৫১ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪২ রান করেন আরেক ওপেনার বেন কারান। বাংলাদেশ দলের হয়ে ৭ উইকেট নেন তাইজুল।

২৪০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২২ রানে ফিরেছেন ওপেনার সাদমান ইসলাম অনিক। প্রথম ইনিংসে ২০ রান করা সাদমান। দ্বিতীয় ইনিংসে ফেরেন ৯ রানে।

হারারে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪০ রান। এখনো ২৩০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ২১ ও ৯ রানে অপরাজিত আছেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।   

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

আরও পড়ুন

শান্তি হারিয়ে গেছে সেই ভোজিনিয়ার জীবন থেকে

শান্তি হারিয়ে গেছে সেই ভোজিনিয়ার জীবন থেকে

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম