Logo
Logo
×

Advertisement

খেলা

আনচেলত্তির যে কৌশলে জাপানি ফাঁদ থেকে রক্ষা পেল ব্রাজিল

নেয়ামত উল্লাহ

নেয়ামত উল্লাহ

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৩৫ এএম

আনচেলত্তির যে কৌশলে জাপানি ফাঁদ থেকে রক্ষা পেল ব্রাজিল

Advertisement

বিশ্বকাপ ২০২৬-এর শেষ বত্রিশের ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলে জিতে শেষ ষোলোয় উঠেছে ব্রাজিল। তবে জয়টা মোটেও সহজ ছিল না। হিউস্টনের ম্যাচে প্রথমার্ধে রীতিমতো নাকানিচুবানি খাইয়েছিল হাজিমে মরিয়াসুর দল, আর বিরতির সময় এগিয়ে ছিল জাপানই। দ্বিতীয়ার্ধে কার্লো আনচেলত্তির সাহসী কৌশলগত পরিবর্তনেই বদলে যায় ম্যাচের চিত্র।

প্রথমার্ধে যেভাবে জাপানের ফাঁদে পড়েছিল ব্রাজিল
হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে আগের দুই ম্যাচে আনচেলত্তির পরিকল্পনা ছিল মাঝমাঠ দিয়ে ভার্টিক্যাল ফুটবল খেলে হাফ-স্পেসে উইঙ্গারদের গতি কাজে লাগানো। কিন্তু জাপান কৌশলগতভাবে ৫-৪-১ ও ৫-৩-২ এর মিশ্রণে কম্প্যাক্ট রক্ষণ সাজিয়ে ব্রাজিলের মাঝমাঠের পথ বন্ধ করে দেয়। 

এতে করে দুই ফুলব্যাক দানিলো ও ডগলাস সান্তোসের ওপর উইং দিয়ে আক্রমণ তৈরির দায়িত্ব এসে পড়ে, যা তাদের জন্য সহজ ছিল না কারণ দুজনেরই শক্তিশালী পা-টা ছিল ভেতরের দিকে। দুজনই বল পেলে ভেতরের দিকে কাট করতে চাইতেন; জাপানের শক্তপোক্ত মিড ব্লকের কারণে উইং থেকে কার্যকর ক্রস তৈরি হচ্ছিল না।

কুলিং ব্রেকের পর জাপান আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা ৩-৪-৩ ফরমেশনে আক্রমণাত্মক প্রেসিং শুরু করে এবং একসাথে ব্রাজিলের সেন্টারব্যাক, ফুলব্যাক ও হোল্ডিং মিডফিল্ডারদের ওপর চাপ তৈরি করে, যাতে বিল্ড-আপ করাই কঠিন হয়ে পড়ে। এই চাপের ফসল হিসেবেই আসে জাপানের গোল; দানিলোর ভুল পাস ও কাসেমিরোর রক্ষণাত্মক পজিশনিংয়ে ভুলের সুযোগ নিয়ে কাইশু সানো দুর্দান্ত এক ফিনিশে এগিয়ে দেন জাপানকে।

বিরতিতে যে কৌশলে বদল আনেন আনচেলত্তি
লুকাস পাকেতা চোটে মাঠ ছাড়লে আনচেলত্তি সুযোগ কাজে লাগান। পাকেতার বদলে এন্দ্রিককে নামিয়ে তাকে প্রথাগত সেন্টার-ফরোয়ার্ডের ভূমিকা দেওয়া হয়, আর মাথেউস কুনিয়াকে পেছনে মিডফিল্ডে নামিয়ে দেওয়া হয়। একই কৌশল গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষেও কাজে লাগিয়েছিলেন আনচেলত্তি।

ম্যাচ শেষে আনচেলত্তি নিজেই বলেন, এটি ছিল তাদের কৌশলগত পরিবর্তন, বিরতিতে খেলোয়াড়দের ধৈর্য ধরে নিজেদের কাঠামো ধরে রাখতে বলেছিলেন, বিশ্বাস ছিল শৃঙ্খলা বজায় রাখলে গোল আসবেই। দ্বিতীয়ার্ধে ব্রাজিল বেশি স্পেস তৈরি করে ভালো ক্রস দিতে শুরু করে। সেই ক্রস থেকেই আসে প্রথম গোলটা।

ওয়াইড এরিয়ার ব্যবহারের কারণে মাঝে দিয়ে আক্রমণেও সুবিধা হচ্ছিল। ব্রাজিলের শেষ গোলটা তো হলো ওই পথ ধরেই!


Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়েছেন একঝাঁক তারকা

ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়েছেন একঝাঁক তারকা

নিষিদ্ধ হলেন নেইমার

নিষিদ্ধ হলেন নেইমার

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

আরও পড়ুন

তিন গোলের জয়ে সেমির পথে পাকিস্তান

তিন গোলের জয়ে সেমির পথে পাকিস্তান

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম