Logo
Logo
×

Advertisement

খেলা

হালান্ড কি তাহলে ২৬০ গোল করবেন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম

হালান্ড কি তাহলে ২৬০ গোল করবেন

নরওয়ের খেলোয়াড় আর্লিং হালান্ড।

Advertisement

আরও একবার আর্লিং হালান্ড! এ নিয়ে ৩ ম্যাচে ৫ গোল। চলতি বিশ্বকাপে গোলদাতাদের তালিকায় তার ওপরে আছেন শুধু কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। 

তাদের সঙ্গে হালান্ডের লড়াই চলবে। কারণ, গতকাল রাতেই যে হালান্ডের দল নরওয়ে আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে। আর এ ম্যাচে জয়সূচক গোলটিও এসেছে হালান্ডের কাছ থেকে। 

আইভরিকোস্টের বিপক্ষে ৮৬ মিনিটে করা জয়সূচক গোলটি হয়তো হালান্ডের ক্যারিয়ারে অন্যতম সহজ গোলের একটি। প্যাট্রিক বার্গের পাসে তার শুধু বলে পা লাগালেই হতো, সেটাই করেছেন। তবে এই সহজ গোলটিই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। 

আন্তর্জাতিক ফুটবলে হালান্ডের অনেক চোখধাঁধানো গোল আছে। মলদোভার বিপক্ষে একাই করেছেন ৫ গোল, এ ছাড়া রোমানিয়া, কাজাখস্তান ও জিব্রাল্টারের বিরুদ্ধে আছে হ্যাটট্রিক। আন্তর্জাতিক ফুটবলে হালান্ডের গোল ৫৩ ম্যাচে ৬০টি। গড়ে প্রতি ৭২ মিনিটে একটি করে গোল করেছেন। তবে প্রথম ৫৫টি গোলের একটিও কোনো বড় টুর্নামেন্টে আসেনি। কীভাবে করবেন! ইউরোতে খেলার সুযোগ মেলেনি। আর বিশ্বকাপে তো খেলছেন এবারই প্রথম। 

হালান্ড নরওয়ের হয়ে সর্বশেষ ১৩টি প্রতিযোগিতামূলক ম্যাচের প্রতিটিতে গোল করেছেন। এ সময়ে তার মোট গোলসংখ্যা ২৫টি। হ্যাঁ, এর মধ্যে মলদোভা, ইসরাইল ও এস্তোনিয়ার মতো দুর্বল দলের বিপক্ষে গোল রয়েছে।  

তবে ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচেও হালান্ড দুটি গোল করেছিলেন। সেই জয়ের মাধ্যমেই নরওয়ে ২০০০ সালে ইউরোর পর এবারের বিশ্বকাপ দিয়ে প্রথম কোনো বড় টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে। 

এরপর বিশ্বকাপে তিনি ইরাকের প্রতিরোধ ভাঙতে দুটি গোল করেন। সেনেগালের বিপক্ষে ম্যাচ জেতাতেও দুটি গোল করেন। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ফলে তার সঙ্গে এমবাপ্পের বহুল প্রতীক্ষিত লড়াইটি আর হয়নি। আর গতকাল তো পেলেন জয়সূচক গোলই। 

সব মিলিয়ে ২৫ বছর বয়সি হালান্ড যে হারে গোল করে যাচ্ছেন, তাতে প্রশ্ন জাগে—নরওয়ের হয়ে কতটি গোল করতে পারেন? আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলতাদা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেই তুলনা দেওয়া যাক। 

রোনালদো এ পর্যন্ত পর্তুগালের হয়ে ২৩১ ম্যাচে ১৪৫টি গোল করেছেন। অর্থাৎ, গড়ে প্রতি ১.৫৯ ম্যাচে তিনি একটি গোল করেন। অন্যদিকে হালান্ড ৫৩ ম্যাচে করেছেন ৬০ গোল। গড়ে ০.৮৮ ম্যাচে একটি করে গোল করেন। হালান্ড যদি এই গতিতে এগিয়ে যান, তবে ১২৮ নম্বর ম্যাচেই তিনি রোনালদোর বর্তমান রেকর্ড ছুঁয়ে ফেলবেন।  

হালান্ডের নরওয়ে বছরে কতটি ম্যাচ খেলবে, সেটিও একটি প্রশ্ন। নরওয়ে যদি বছরে বাছাইপর্ব, প্রীতি ম্যাচ ও অন্য টুর্নামেন্ট মিলিয়ে প্রায় ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে, তবে ৩২ বছর বয়সেই রোনালদোর রেকর্ড ভাঙবেন হলান্ড।

ধরুন, ২০৪০ সাল পর্যন্ত নরওয়ে প্রতিটি বড় টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে আর হালান্ড সব ম্যাচেই খেলেছেন (এমনকি প্রতিবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও), তাহলে ৪১ (রোনালদোর বর্তমান বয়স) বছর বয়সে তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়াবে ২৬০। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

৫৬ ম্যাচে ৬৪ গোল, হালান্ডকে থামাবে কে?

৫৬ ম্যাচে ৬৪ গোল, হালান্ডকে থামাবে কে?

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

চ্যাম্পিয়ন্স লিগের পর বিশ্বকাপ ফাইনালও আয়োজন করতে চায় বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের পর বিশ্বকাপ ফাইনালও আয়োজন করতে চায় বার্সেলোনা

‘বিতর্কিত সিদ্ধান্তে’ হালান্ডকে গোল দিয়ে দায়িত্ব হারালেন ২ কর্মকর্তা

‘বিতর্কিত সিদ্ধান্তে’ হালান্ডকে গোল দিয়ে দায়িত্ব হারালেন ২ কর্মকর্তা

আরও পড়ুন

ভারতীয় তারকার বিশ্বরেকর্ড

ভারতীয় তারকার বিশ্বরেকর্ড

শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

প্রথমার্ধেই চার গোল দিল ব্রাজিল-অস্ট্রেলিয়া, দুই গোলের সমতা

প্রথমার্ধেই চার গোল দিল ব্রাজিল-অস্ট্রেলিয়া, দুই গোলের সমতা

কোহলির চোখে সেরা যারা

কোহলির চোখে সেরা যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম