Logo
Logo
×
   

Advertisement

খেলা

দারুণ কামব্যাকে জিতল বেলজিয়াম

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:৫২ এএম

দারুণ কামব্যাকে জিতল বেলজিয়াম

Advertisement

রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও সেনেগাল। জয়ী দল শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্র বা বসনিয়ার বিপক্ষে খেলবে।

গ্রুপ পর্বে টেবিল টপার হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল বেলজিয়াম। অন্যদিকে সেনেগাল নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

বেলজিয়াম একাদশ
কর্তোয়া (গোলরক্ষক), কাস্তানিয়ে, মেচেল, থেয়াটে, কুইপার, ভানাকেন, টিয়েলেমান্স, ডকু, ডি ব্রুইনা, ট্রোসার্ড, কেটেলেরে।

সেনেগাল একাদশ
দিয়াও (গোলরক্ষক), জ্যাকবস, নিয়াখাটে, কিস, দিয়াত্তা, গেয়ি, গেয়ি, দিয়ারা, মানে, সার, এনদিয়ে।

Advertisement

০১ জুলাই ২০২৬, ২২:৫২ পিএম

দারুণ কামব্যাকে জিতল বেলজিয়াম

দারুণ কামব্যাকে জিতল বেলজিয়াম

যোগ করা সময়ের শেষ মুহুর্তে পেনাল্টি থেকে গোল করে সেনেগালকে হারাল বেলজিয়াম। দারুণ এই জয়ের সুবাদে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করলেন লুকাকু-তিয়েলেমান্সরা।

ফুলটাইম; বেলজিয়াম ৩-২ সেনেগাল

০১ জুলাই ২০২৬, ২২:৪১ পিএম

শেষ মুহুর্তের পেনাল্টিতে লিডে বেলজিয়াম

শেষ মুহুর্তের পেনাল্টিতে লিডে বেলজিয়াম
অতিরিক্ত সময়ের শেষ মুহুর্তে পেনাল্টি কিক থেকে গোল দিয়ে বেলজিয়ামকে লিডে নিলেন ইউরি তিয়েলেমান্স।

০১ জুলাই ২০২৬, ২২:০০ পিএম

২-২ সমতায় শেষ হলো ৯০ মিনিটের খেলা

২-২ সমতায় শেষ হলো ৯০ মিনিটের খেলা

ম্যাচটা বেলজিয়াম হেরেই যাচ্ছে, অনেকেই ভেবে নিয়েছিলেন এমনটা। তবে তিন মিনিটের ব্যবধানে দুই গোল দিয়ে ম্যাচ বাঁচালেন লুকাকু-তিয়েলেমান্সরা। খেলা গড়াল অতিরিক্ত সময়ে।

৯০ মিনিটের খেলা শেষে; বেলজিয়াম ২-২ সেনেগাল

০১ জুলাই ২০২৬, ২১:৫৩ পিএম

তিন মিনিটে বেলজিয়ামের দুই গোল

তিন মিনিটে বেলজিয়ামের দুই গোল

৮৬তম মিনিটে লুকাকুর পর ৮৯তম মিনিটে গোল দিয়ে বেলজিয়ামকে সমতায় আনলেন ইউরি তিয়েলেমান্স।

০১ জুলাই ২০২৬, ২১:৪৯ পিএম

লুকাকুর গোল

লুকাকুর গোল

৮৬তম মিনিটে গোল দিয়ে ব্যবধান কমালেন রোমেলু লুকাকু।

বেলজিয়াম ১-২ সেনেগাল

০১ জুলাই ২০২৬, ২১:২৮ পিএম

ব্যবধান বাড়াল সেনেগাল

ব্যবধান বাড়াল সেনেগাল

ইসমাইলা সারের গোলে ২-০ তে এগিয়ে গেল সেনেগাল।

০১ জুলাই ২০২৬, ২০:৫৩ পিএম

হাফটাইমঃ সেনেগাল ১-০ বেলজিয়াম

হাফটাইমঃ সেনেগাল ১-০ বেলজিয়াম
এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করল সেনেগাল। একাধিকবার গোল শোধ দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে বেলজিয়াম।

০১ জুলাই ২০২৬, ২০:২৮ পিএম

সেনেগালের হয়ে গোল দিলেন দিয়ারা

সেনেগালের হয়ে গোল দিলেন দিয়ারা

একাধিকবার আক্রমণের সুযোগ তৈরি করে অবশেষে সফল হলো সেনেগাল। ২৪তম মিনিটে বেলজিয়ামের জালে বল জড়ালেন হাবিব দিয়ারা।

প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত; সেনেগাল ১-০ বেলজিয়াম

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম