Logo
Logo
×

Advertisement

খেলা

কেন পেনাল্টি নেননি লুকাকু? জানালেন আবেগঘন কারণ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০৪ পিএম

কেন পেনাল্টি নেননি লুকাকু? জানালেন আবেগঘন কারণ

লুকাকু গোল করে আশা জাগিয়ে ছিলেন দলের। সংগৃহীত ছবি

Advertisement

সেনেগালের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে গোল করেছিলেন রোমেলু লুকাকু। অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় বেলজিয়াম। ধারণা ছিল, স্পটকিকটি নেবেন লুকাকুই। কিন্তু সবাইকে অবাক করে বলটি সতীর্থ ইউরি টিলেমান্সের হাতে তুলে দেন বেলজিয়ামের এই তারকা ফরোয়ার্ড। 

কিন্তু কেন সেই পেনাল্টি শটটি নেননি, সেই সিদ্ধান্তের পেছনের আবেগঘন কারণ জানিয়েছেন লুকাকু। 

ম্যাচ শেষে লুকাকু বলেন, ‘আমি চাইলে পেনাল্টি নিতে পারতাম। কিন্তু মানসিকভাবে আমি এখনও খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তাই আমি চেয়েছিলাম ইউরি পেনাল্টিটি নিক। আমার ব্যক্তিগতভাবে জেতার দরকার নেই, জিততে হবে দলকে। তখন আমার মনে হয়েছে, ইউরির নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।’

লুকাকুর এই মানসিক অবস্থার পেছনে রয়েছে ব্যক্তিগত এক বড় শোক। গত বছরের সেপ্টেম্বরে মারা যান তার বাবা রজার লুকাকু, যিনি জায়ারের (বর্তমান কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র) সাবেক জাতীয় দলের ফুটবলার ছিলেন। বাবার মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করে। একই সময়ে ইতালির নাপোলিতেও তার মৌসুম ভালো কাটেনি। ইনজুরি ও ছন্দহীনতায় মাত্র সাত ম্যাচ খেলে করতে পেরেছিলেন একটি গোল।

বিশ্বকাপেও শুরুটা ভালো হয়নি লুকাকুর। প্রথম দুই ম্যাচে গোলের দেখা পাননি। তবে শেষ দুই ম্যাচে বদলি হিসেবে নেমে নিউজিল্যান্ড ও সেনেগালের বিপক্ষে গোল করে আবারও নিজের ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

নিজের প্রত্যাবর্তনের প্রসঙ্গে আবেগাপ্লুত লুকাকু বলেন, ‘আমার মনে হয়, ওপরে বসে আমার বাবাই আমাকে সাহায্য করছেন।’

শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বেলজিয়াম। লুকাকুর বিশ্বাস, সেনেগালের বিপক্ষে এমন কঠিন লড়াইয়ের জয় দলের আত্মবিশ্বাস ও ঐক্য আরও বাড়িয়ে দেবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

আরও পড়ুন

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

২৪২ রানের ইনিংস খেলেও ম্যাচ জিততে না পারার আক্ষেপ হৃদয়ের

২৪২ রানের ইনিংস খেলেও ম্যাচ জিততে না পারার আক্ষেপ হৃদয়ের

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

আবাহনীর পতাকায় হারুনুর রশিদের শেষ বিদায়

আবাহনীর পতাকায় হারুনুর রশিদের শেষ বিদায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম