Logo
Logo
×

Advertisement

খেলা

শুধু মেসির সঙ্গেই কেইনের তুলনা হতে পারে: গর্ডন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:১৭ পিএম

শুধু মেসির সঙ্গেই কেইনের তুলনা হতে পারে: গর্ডন

কেইনের জোড়া গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অ্যান্থনি গর্ডনের।

Advertisement

ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে হারের শঙ্কায় ছিল ইংল্যান্ড। তবে সেই শঙ্কাকে বাস্তবে রূপ নিতে দেননি হ্যারি কেইন। ম্যাচের শেষ ভাগে মাত্র ১১ মিনিটের ব্যবধানে দুটি গোল করে দলকে নাটকীয় জয় উপহার দেন বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার।

কেইনের জোড়া গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অ্যান্থনি গর্ডনের। বদলি হিসেবে মাঠে নেমে ইংল্যান্ডের এই ফরোয়ার্ড দুই গোলেই অ্যাসিস্ট করেন।

রোমাঞ্চকর জয়ের পর অধিনায়ক কেইনের ভূয়সী প্রশংসা করেন গর্ডন। ২৫ বছর বয়সি এই ফরোয়ার্ডের মতে, বর্তমান ফুটবলে শুধুমাত্র লিওনেল মেসির সঙ্গেই কেইনের পারফরম্যান্সের তুলনা করা যায়।

কেইনের প্রশংসায় গর্ডন বলেছেন, ‘তার সঙ্গে থাকতে পারাটা দারুণ ব্যাপার। বিশ্ব ফুটবলের চূড়ায় থাকা একজনকে কাছ থেকে দেখাটা অন্যরকম এক ব্যাপার।  

সে এমন এক মৌসুম কাটাচ্ছে যা শুধু মেসি করে দেখিয়েছে। সর্বকালের সেরা ফুটবলার মেসি বলে কথা। এতে বোঝা যায় কতটা উঁচুমাপের ফুটবল খেলছেন কেইন।’

৮৬ মিনিটে গর্ডনের পাস থেকে কেইনের দ্বিতীয় গোলটি ছিল দেখার মতো। বক্সের মাঝ থেকে একটু ডান দিকে সরে গিয়ে জোরাল শট নেন কেইন।

তা শুধু চেয়ে চেয়ে জালে জড়াতে দেখলেন কঙ্গোর গোলরক্ষক। এই গোল নিয়ে গর্ডন বলেছেন, ‘শটটা নেওয়ার সময়ই আমি জানতাম এটা গোল হতে যাচ্ছে। তাই আগেভাগেই উদযাপন শুরু করে দেই আমি। যে কেউ একটা ভালো গোল করতে পারে। বলকে পোস্টের একেবারে কোনায় পাঠাতে পারে কিন্তু সে যেভাবে দিনের পর দিন এটা করছে সেটাই হলো আসল। সত্যিই সে অসাধারণ খেলা উপহার দিচ্ছে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসিকেই সর্বকালের সেরা মানেন ইয়ামাল

মেসিকেই সর্বকালের সেরা মানেন ইয়ামাল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

মাত্র ২ ঘণ্টায় মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট বিক্রি শেষ

মাত্র ২ ঘণ্টায় মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট বিক্রি শেষ

মেসিকে পাওয়া আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা: স্কালোনি

মেসিকে পাওয়া আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা: স্কালোনি

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

আরও পড়ুন

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম