Logo
Logo
×

Advertisement

খেলা

নেটফ্লিক্স অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় এমবাপ্পে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম

নেটফ্লিক্স অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনায় এমবাপ্পে

নতুন করে প্রেমের গুঞ্জনে আলোচনায় এসেছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে।

Advertisement

নতুন করে প্রেমের গুঞ্জনে আলোচনায় এসেছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার মাঝেই তার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে। ইউরোপের বিভিন্ন বিনোদনভিত্তিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত কয়েক মাসে স্প্যানিশ অভিনেত্রী এস্টার এক্সপোসিতোর সঙ্গে একাধিকবার দেখা গেছে এমবাপ্পেকে। আর সেই সূত্র ধরেই দুজনের সম্পর্ক নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, প্যারিসে একসঙ্গে নৈশভোজে অংশ নেওয়া এবং পরে বোলিং খেলতে যাওয়ার মতো কয়েকটি ঘটনা তাদের ঘনিষ্ঠতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এছাড়া ইতালির সার্ডিনিয়া ও স্পেনের ইবিজায় একসঙ্গে সময় কাটানোর খবরও প্রকাশ করেছে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। তবে এসব দাবির পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক ছবি বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গেছেন এস্টার এক্সপোসিতো। তিনি জানিয়েছেন, তিনি ভালো আছেন এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রকাশ্যে কথা বলতে আগ্রহী নন। ফলে গুঞ্জনের অবসান তো হয়নি, বরং কৌতূহল আরও বেড়েছে।

২০০০ সালে মাদ্রিদে জন্ম নেওয়া এস্টার ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। থিয়েটারে কাজের মধ্য দিয়ে যাত্রা শুরু করে পরে স্প্যানিশ টেলিভিশন সিরিজে অভিনয় করেন তিনি। তবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ এলিট-এ কার্লা রোসোন চরিত্রে অভিনয়ের মাধ্যমে।  

‘এলিট’-এর সাফল্যের পর একের পর এক আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করেছেন এস্টার। স্প্যানিশ চলচ্চিত্র ও সিরিজ অঙ্গনে নিজের অবস্থান শক্ত করার পাশাপাশি ফ্যাশন জগতেও তিনি হয়ে উঠেছেন পরিচিত মুখ। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অনুসারীর সংখ্যা কয়েক কোটির বেশি।

এক সাক্ষাৎকারে এস্টার জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যম তার জীবনের খুবই সীমিত একটি অংশ তুলে ধরে। বাস্তব জীবনের অনেক কিছুই তিনি জনসমক্ষে আনতে চান না।

সবকিছু মিলিয়ে এমবাপ্পে ও এস্টার এক্সপোসিতোকে ঘিরে প্রেমের গুঞ্জন এখনো কেবল আলোচনা ও জল্পনার মধ্যেই সীমাবদ্ধ। তবে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্ত ও গণমাধ্যমের আগ্রহ যে সবসময়ই তুঙ্গে থাকে, এই ঘটনাও তারই আরেকটি উদাহরণ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

‘ঠিক যেন সিনেমা’

‘ঠিক যেন সিনেমা’

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

নাইকির সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানলেন এমবাপ্পে

নাইকির সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানলেন এমবাপ্পে

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

বর্তমান বিশ্ব ফুটবলে এমবাপ্পে এবং আমিই সেরা: ইয়ামাল

ইয়ামালকে শুভকামনা জানালেন এমবাপ্পে

ইয়ামালকে শুভকামনা জানালেন এমবাপ্পে

আরও পড়ুন

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

সমালোচনা কানে তোলেন না, জানালেন ব্রাজিল কোচ

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবল, বুঝে গেছেন থমাস ডুলি

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি

বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম