Logo
Logo
×

Advertisement

খেলা

রুদ্ধশ্বাস লড়াই শেষে পর্তুগাল জিতল ২-১ গোলে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৪ এএম

রুদ্ধশ্বাস লড়াই শেষে পর্তুগাল জিতল ২-১ গোলে

Advertisement

রিয়াল মাদ্রিদে দুজনে একসঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করেছেন প্রায় ৬ বছর। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ দুজনে আজ মুখোমুখি শেষ বারের মতো। বিশ্বকাপের শেষ ৩২-এ আজ নামছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। সেই লড়াইয়ে আজ রোনালদো-মদ্রিচদের একজনের বিশ্বকাপ যাত্রা শেষ হচ্ছে। 

এই লড়াইয়ের আপডেট জানতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে।

Advertisement

০৩ জুলাই ২০২৬, ০১:১২ এএম

রুদ্ধশ্বাস লড়াই শেষে পর্তুগাল জিতল ২-১ গোলে

চতুর্থ অফিসিয়াল যখন ১০ মিনিট অতিরিক্ত সময় দিয়েছিলেন, তখন মনে হচ্ছিল খেলাটা বুঝি যোগ করা সময়ে যাচ্ছেই! দুই দলই যে ১-১ গোলে সমতায় ছিল!

কিন্তু সেই অতিরিক্ত সময়ে কী থেকে কী হয়ে গেল! পর্তুগাল গোল করে এগিয়ে গেল। এরপর ১০ মিনিট পেরিয়ে ১২ মিনিটে গিয়ে ক্রোয়েশিয়া সমতা ফিরিয়েই ফেলেছিল। তবে অফসাইডে সে গোল বাতিল হলো শেষমেশ!

এরপরও একটা আক্রমণ করতে দেওয়া হয়েছে দুই দলকে। সেই যোগ করা সময় গিয়ে শেষ হয়েছে প্রায় ১৮ মিনিটে গিয়ে। শেষ বাঁশি বাজতেই পর্তুগিজ শিবিরে উল্লাস, কারণ দলের ২-১ গোলের জয় নিশ্চিত হয়ে গেছে তাতে! রোনালদোর দল চলে গেছে শেষ ১৬-তে।

০৩ জুলাই ২০২৬, ০১:০৯ এএম

শেষ মুহূর্তে ক্রোয়েশিয়ার গোল বাতিল অফসাইডে!

যোগ করা সময়েরও যোগ করা সময়ে পর্তুগালের জালে বল জড়িয়েছিল ক্রোয়েশিয়া। তবে এরপরই তা চলে যায় ভিএআরে। অফসাইড হয়েছে কি না তা যাচাইয়ে। 

পাসালিচকে অফসাইড মনে হচ্ছিল। একমাত্র প্রশ্ন ছিল, বলটি পাসালিচের দিকে যাওয়ার সময় ক্রোয়েশিয়া সেটি স্পর্শ করেছিল কি না; পাসালিচ বলটি নিয়ন্ত্রণে এনে গার্দিওলের দিকে বাড়িয়ে দেন, যিনি খুব কাছ থেকে গোলটি করেন।

ভিএআরে লম্বা যাচাইয়ে দেখা গেল ক্রোয়েশিয়ার একজনের গায়ে লেগেছিল পাসালিচের কাছে বল যাওয়ার আগে। আর তাতেই গোলটা বাতিল হলো অফসাইডে। হতাশই হতে হলো ক্রোয়েশিয়াকে।

০৩ জুলাই ২০২৬, ০০:৫৫ এএম

রামোসের গোলে শেষ ১৬'র পথে পর্তুগাল

রামোসের গোলে শেষ ১৬'র পথে পর্তুগাল

ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে এসে ম্যাচে এগিয়ে গেল পর্তুগাল। রাফায়েল লিয়াওয়ের ক্রসে মাথা ছুঁইয়ে বলটা জালে জড়ালেন গনসালো রামোস। শেষ ১৬ থেকে পর্তুগালের অপেক্ষাটা এখন মোটে ৭ মিনিটের! 

০৩ জুলাই ২০২৬, ০০:৪৩ এএম

৮০ মিনিটে তুলে নেওয়া হলো রোনালদোকে

অবিশ্বাস্যই বটে। রোনালদো মন্দ খেলছিলেন না। দারুণ এক ফিনিশে বল জালে জড়িয়েও অফসাইডে বাতিল হয়েছিল তার প্রথম চেষ্টা। পেনাল্টি থেকে এরপর দলকে সমতায় ফিরিয়েছেন তিনিই। তবে তাকে ৮০ মিনিটের মাথায় তুলে নিলেন কোচ রবার্তো মার্তিনেজ।

০৩ জুলাই ২০২৬, ০০:৪২ এএম

ক্রোয়েশিয়ার আরও এক গোল বাতিল অফসাইডে

মাঝমাঠ থেকে আসা সুসিচ দারুণ এক ফিনিশে বল জড়ালেন পর্তুগালের জালে। তবে এরপরই দেখা গেল সে গোলটা বাতিল হলো অফসাইডে! গোলটা হয়ে গেলে কঠিনই হয়ে পড়ত পর্তুগালের কাজটা, কারণ হাতে ছিল আর মোটে ১১ মিনিট!

০৩ জুলাই ২০২৬, ০০:২৮ এএম

পেনাল্টি থেকে বিশ্বকাপ নকআউটের প্রথম গোল পেলেন রোনালদো

পেনাল্টি থেকে বিশ্বকাপ নকআউটের প্রথম গোল পেলেন রোনালদো

কর্নার থেকে সুযোগ পেয়েছিল পর্তুগাল। সেখানে ফাউল করা হয় রাফা লিয়াওকে। ভিএআর যাচাইয়ের পর পেনাল্টি পায় পর্তুগাল। 

স্পটকিক থেকে পর্তুগালকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। এটি তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ নকআউট গোল।

০৩ জুলাই ২০২৬, ০০:২৪ এএম

রোনালদোর গোল বাতিল হলো অফসাইডে!

রোনালদোর গোল বাতিল হলো অফসাইডে!

৫৪ থেকে ৬১! টরন্টো স্টেডিয়ামে একটা ঝড়ই বয়ে গেছে রীতিমতো! এবার দৃশ্যপটে ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঝমাঠ থেকে ভেসে আসা এক বলে দারুণ এক ফিনিশই করে বসেছিলেন তিনি। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পাঠালেন জালে। তবে তখনই ভেসে এল অফসাইডের বাঁশি। ভিএআর যাচাইয়ে দেখা গেল রোনালদোর শরীরের ওপরের অংশ ছিল অফসাইডে। আবারও আফসোসে পুড়ল রোনালদোর দল!

০৩ জুলাই ২০২৬, ০০:২১ এএম

গনসালো রামোসের শট গিয়ে লাগল ক্রসবারে

এক গোলের পর খেলার মেজাজটাই বদলে গেছে যেন। ওপাশে ক্রোয়েশিয়ার আরেক গোল বাতিলের পরমুহূর্তেই সমতার খুব কাছে চলে গিয়েছিল পর্তুগাল। বাম পাশ থেকে আক্রমণে উঠে দারুণ এক শট নিয়েছিলেন গনসালো রামোস। তবে বক্সের বাইরে থেকে নেওয়া সে শটটা গিয়ে লাগল ক্রসবারে! আফসোস!

০৩ জুলাই ২০২৬, ০০:১৯ এএম

আবারও পর্তুগালের জালে বল, তবু গোল পেল না ক্রোয়েশিয়া

গোল হজম করে হকচকিয়েই গেছে পর্তুগাল। তারই সুযোগ নিয়ে ক্রোয়েশিয়া আবারও বল জড়িয়েছিল জালে। তবে এরপরই উঠল লাইন্সম্যানের পতাকা, অফসাইড! হাঁফ ছেড়ে বাঁচল যেন পর্তুগাল!

০৩ জুলাই ২০২৬, ০০:১৬ এএম

পর্তুগালের জালে পেরিসিচের গোল, বিপাকে রোনালদোরা

পর্তুগালের জালে পেরিসিচের গোল, বিপাকে রোনালদোরা

প্রথমার্ধ দেখে মনে হচ্ছিল ক্রোয়েশিয়া বুঝি পেনাল্টি শ্যুটআউটের জন্যই খেলছে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আড়মোড়া ভাঙে দলটা। একাধিক আক্রমণ কোনো গোলের মুখ দেখেনি। দেখল ৫৪ মিনিটে। বক্সের জটলায় সুযোগ পেয়েই বলটা জালে জড়ালেন ইভান পেরিসিচ!

ক্রোয়েশিয়া ১-০ পর্তুগাল

০২ জুলাই ২০২৬, ২৩:৫২ পিএম

গোল ছাড়াই প্রথমার্ধ শেষ ‘মহারণের’

পর্তুগাল শুরু থেকে আক্রমণের দিক থেকে এগিয়ে আছে। ওদিকে ক্রোয়েশিয়া খেলছে রক্ষণাত্মক মেজাজে। ফলে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। 

০২ জুলাই ২০২৬, ২৩:৩১ পিএম

অল্পের জন্য গোল পেলেন না রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোর এখনও বিশ্বকাপের নকআউটে গোল নেই। এই অপবাদ ঘোচানোর খুব কাছে চলে গিয়েছিলেন তিনি। 

ডান পাশ থেকে পেদ্রো নেতো ক্রস করেছিলেন। বক্সে বাম পাশের পোস্টের সামনে তিনি বলে শরীর ছোঁয়াতে পারেননি। ফলে বল বেরিয়ে যায় বাইরে। 

০২ জুলাই ২০২৬, ২৩:২৮ পিএম

প্রথম কোয়ার্টারে গোল পেল না কোনো দলই

শুরুর ২৩ মিনিটে আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল পর্তুগাল। বলের দখল থেকে শুরু করে শট, কর্নার সর্বত্র ছিল তাদেরই দাপট। তবে গোলের দেখা পায়নি রোনালদোর দল। হাইড্রেশন ব্রেকে তাই দুই দল যাচ্ছে ০-০ স্কোরলাইন নিয়ে। 

০২ জুলাই ২০২৬, ২২:৫১ পিএম

ক্রোয়েশিয়া একাদশে আছেন মদ্রিচ

অভিজ্ঞ লুকা মদ্রিচকে নিয়েই গড়া হয়েছে ক্রোয়েশিয়া একাদশ। 
ক্রোয়েশিয়া একাদশ:
লিভাকোভিচ;
পেরিসিচ, পনগ্রাচিচ, সুতালো, স্টানিসিচ;
কোভাচিচ, মদ্রিচ;
বাতুরিনা, সুচিচ, ভ্লাসিচ;
বুদিমির।

০২ জুলাই ২০২৬, ২২:৫০ পিএম

রোনালদোকে নিয়েই পর্তুগাল একাদশ

ক্রিশ্চিয়ানো রোনালদোকে রাখা হবে কি না, এমন প্রশ্নের জবাবে কোচ রবার্তো মার্তিনেজ বেশ কুশলী আচরণ করেছিলেন সংবাদ সম্মেলনে। তবে তাকে নিয়েই আজ পর্তুগাল নামছে মাঠে। 

পর্তুগাল দলে অবশ্য একটি পরিবর্তন আছে, জোয়াও ফেলিক্সের জায়গায় একাদশে এসেছেন রাফায়েল লিয়াও।

পর্তুগাল একাদশ-
ডিয়োগো কস্তা;
মেন্ডেস, ভেইগা, ডায়াস, কানসেলো;
ভিতিনিয়া, জোয়াও নেভেস;
লিয়াও, ফের্নান্দেজ, নেতো;
রোনালদো।

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

রোনালদোর আফসোস, পর্তুগাল জিতল ফেলিক্সের গোলে

রোনালদোর আফসোস, পর্তুগাল জিতল ফেলিক্সের গোলে

জাতীয় দলে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে যা বললেন কোচ

জাতীয় দলে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে যা বললেন কোচ

উয়েফা নেশনস লিগের জন্য পর্তুগালের দল ঘোষণা

উয়েফা নেশনস লিগের জন্য পর্তুগালের দল ঘোষণা

জোটাকে নিয়ে কটূক্তি, দর্শকদের আজীবন নিষেধাজ্ঞার দাবি রোনালদোর

জোটাকে নিয়ে কটূক্তি, দর্শকদের আজীবন নিষেধাজ্ঞার দাবি রোনালদোর

মাঠেই লুটিয়ে পড়ে পর্তুগিজ ফুটবলারের মৃত্যু

মাঠেই লুটিয়ে পড়ে পর্তুগিজ ফুটবলারের মৃত্যু

আরও পড়ুন

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবলের, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবলের, বুঝে গেছেন থমাস ডুলি

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

আবারও শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি ব্রাজিল, কেমন হবে একাদশ

বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি

বিশ্বকাপের বাকি ১ বছর, সূচি প্রকাশ করতে চলেছে আইসিসি

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম