Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগে স্কালোনির কড়া জবাব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১০:২৫ এএম

বিশ্বকাপে আর্জেন্টিনার বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগে স্কালোনির কড়া জবাব

আর্জেন্টিনাকে নিয়ে ‘ফেভারিটিজম’ বা বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগে মুখ খুলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

Advertisement

সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে নিয়ে ‘ফেভারিটিজম’ বা বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ নতুন নয়। তবে এবার সেই প্রশ্ন উঠল সরাসরি বিশ্বচ্যাম্পিয়নদের সংবাদ সম্মেলনেই। কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের নকআউট ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনা টুর্নামেন্টে বিশেষ সুবিধা পাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে স্কালোনি স্পষ্ট ভাষায় বলেন, ‘এর সবচেয়ে সহজ সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না দেখা। সোশ্যাল মিডিয়া পড়া বন্ধ করে দিন। তাহলে এসব বিষয় নিয়েও ভাবতে হবে না।’

বর্তমান সময়ে লাইক, কমেন্ট ও শেয়ারের ভিড়ে কীভাবে ভিত্তিহীন তথ্যও দ্রুত ছড়িয়ে পড়ে, সে বিষয়টি তুলে ধরেন আর্জেন্টিনা কোচ। তার মতে, অনেক সময় দলের সাফল্যকে খাটো করতেই এ ধরনের অপপ্রচার চালানো হয়।

এ প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘এখন যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে কিছু পোস্ট করতে পারে এবং খুব ছোট একটি বিষয়কে বড় করে উপস্থাপন করতে পারে। আমার মনে হয় এসব বিষয়ে আমাদের কোনো গুরুত্ব দেওয়া উচিত নয়।’   

আর্জেন্টিনা কোচ জোর দিয়ে বলেন, দলের অর্জন কোনো বিশেষ সুবিধার কারণে নয়, বরং সবার সম্মিলিত পরিশ্রমের ফল। তারকা ফুটবলার লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো—সবার অবদানেই এই সাফল্য এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়েও কথা বলেন স্কালোনি। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ার যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি যে কেউ সেখানে যা খুশি পোস্ট করতে পারে এবং তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি সর্বত্র পৌঁছে যায়। তবে আমরা এসব বিষয়ে কোনো মনোযোগ দিচ্ছি না।’

উল্লেখ্য, বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় টুর্নামেন্টের চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

রোমেরোর কীর্তি ছুঁলেন মার্তিনেজ, বিশ্বরেকর্ড গড়তে কী করতে হবে?

রোমেরোর কীর্তি ছুঁলেন মার্তিনেজ, বিশ্বরেকর্ড গড়তে কী করতে হবে?

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’

আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ

আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ

আরও পড়ুন

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে

এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে প্রথম ভারতীয় চাহাল

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে প্রথম ভারতীয় চাহাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম