Logo
Logo
×

Advertisement

খেলা

পেনাল্টি কিকের আগে ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:৪০ এএম

পেনাল্টি কিকের আগে ‘বিসমিল্লাহ’ বলেছিলেন রোনালদো?

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বকাপের নকআউট ম্যাচে গোল করার ঠিক আগ মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদো আনমনে কি পড়েছিলেন—তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে ভক্তদের বড় একটি অংশ বলছে পেনাল্টি কিক নেওয়ার আগে ‘বিসমিল্লাহ’ বলেছিলেন সিআর সেভেন। খবর দ্য সানের। 

টরোন্টোতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর লড়াইয়ের দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। এরপর পর্তুগাল অধিনায়ক একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ার পর, রোনালদো পেনাল্টি স্পট থেকে গোল করার আরেকটি সুবর্ণ সুযোগ পান। 

৪১ বছর বয়সি এই ফুটবল তারকা এবার কোনো ভুল না করে বলটি জালের ঠিক মাঝবরাবর পাঠিয়ে ম্যাচটি ১-১ সমতায় ফেরান। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম গোল। 

তবে কিক নেওয়ার জন্য এগিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তের সেকেন্ডগুলোতে রোনালদো নিজের সঙ্গে কথা বলছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের একাংশ জোরালো দাবি করছেন যে, তিনি তখন ‘বিসমিল্লাহ’ (আল্লাহর নামে শুরু করছি) বলছিলেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো তার পেনাল্টি কিকটি সফলভাবে নেওয়ার আগে স্পষ্টতই ‘বিসমিল্লাহ’ বলছিলেন বলে মনে হয়েছে।’ 

আরেকজন মন্তব্য করেছেন, ‘পেনাল্টি নেওয়ার আগে রোনালদো: বিসমিল্লাহ.. বিসমিল্লাহ।’ 

তৃতীয় আরেকজনের ভাষ্য, ‘ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি কিক নেওয়ার ঠিক আগে ক্রিশ্চিয়ানো রোনালদো ‘বিসমিল্লাহ’ বলেছেন।’ 

ধারণা করা হচ্ছে, সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই রোনালদো ফ্রি-কিক বা পেনাল্টির মতো সেট পিস নেওয়ার আগে নিয়মিত ‘বিসমিল্লাহ’ শব্দটি বলে আসছেন। এ নিয়ে এর আগেও সংবাদের শিরোনাম হয়েছে। 

ম্যাচটিতে পর্তুগাল শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয়লাভ করে। ইনজুরি টাইমে গনসালো রামোসের হেড থেকে করা গোলটি পর্তুগালকে জয় এনে দেয়। 

ম্যাচের ১০৩তম মিনিটে ক্রোয়েশিয়া একটি গোল করলেও অ্যাডিডাস বলের ‘স্নিকো’ প্রযুক্তির সাহায্যে ভিএআর অফসাইড শনাক্ত করায় সেটি বাতিল হয়ে যায়। ম্যাচ শেষে আবেগাপ্লুত রোনালদোকে তার প্রয়াত সতীর্থ দিওগো জোতার ২১ নম্বর জার্সি পরে শ্রদ্ধা জানাতে দেখা যায়। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস?

রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস?

রোনালদো ছাড়া প্রথম জয় পর্তুগালের, তবু আলো কাড়ল হালান্ডের নরওয়ে

রোনালদো ছাড়া প্রথম জয় পর্তুগালের, তবু আলো কাড়ল হালান্ডের নরওয়ে

‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ প্রশ্ন পর্তুগাল কোচের

‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ প্রশ্ন পর্তুগাল কোচের

‘পর্তুগাল হেরেছে, আমি খুশি হয়েছি’ — বললেন রোনালদোর মা

‘পর্তুগাল হেরেছে, আমি খুশি হয়েছি’ — বললেন রোনালদোর মা

আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি

আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি

লজ্জার রেকর্ড গড়ে রোনালদো পরবর্তী যুগের শুরু পর্তুগালের

লজ্জার রেকর্ড গড়ে রোনালদো পরবর্তী যুগের শুরু পর্তুগালের

আরও পড়ুন

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

মুশফিকের সঙ্গে জাকেরের তুলনা, যা বললেন শান্ত

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে

এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে প্রথম ভারতীয় চাহাল

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে প্রথম ভারতীয় চাহাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম