Logo
Logo
×

Advertisement

খেলা

১৭ রানে ৩ উইকেট হারাল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম

১৭ রানে ৩ উইকেট হারাল বাংলাদেশ

Advertisement

জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করে স্বস্তির ঢেঁকুর তুলেছিল বাংলাদেশ। কিন্তু ৩০০ বলে ১৪২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ১৭ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়েছে টাইগাররা।

 ৮, ৩ ও ৬ রান করে সাজঘরে ফিরেছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও আরেক ওপেনার সৌম্য সরকার। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করছেন তাওহিদ হৃদয় ও নূরুল হাসান সোহান।

রোববার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ৩৬.৪ ওভারে ১৪১ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে নিউম্যান নিয়ামহুরি ৫১ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন। ৪১ বলে ২৭ রান করেন অধিনায়ক নাগরাভা। ৩৯ বলে ২৬ রান করেন ইনোসেন্ট কায়া। ১৯ বলে ১৮ রান করেন বেন কারান। ২৪ বলে ১৭ রান করেন ব্রেন বেনেট।

বাংলাদেশ দলের হয়ে তরুণ পেসার নাহিদ রানা ১০ ওভারে মাত্র ২১ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন। এছাড়া ৭ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। ১ উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। 

র পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়ে একমাত্র টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

আজ থেকে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিরিজ রক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ রক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে ধাক্কা খেল বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে ধাক্কা খেল বাংলাদেশ

২১ রানে ২ উইকেট নেই জিম্বাবুয়ের

২১ রানে ২ উইকেট নেই জিম্বাবুয়ের

রানের চাকা সচল রেখে সাবধানে এগোচ্ছে বাংলাদেশ

রানের চাকা সচল রেখে সাবধানে এগোচ্ছে বাংলাদেশ

সিরিজ বাঁচাতে বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান

সিরিজ বাঁচাতে বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান

জিম্বাবুয়েকে চাপে রেখেছে টাইগার বোলাররা

জিম্বাবুয়েকে চাপে রেখেছে টাইগার বোলাররা

আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম