Logo
Logo
×
   

খেলা

‘আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি’,—এমন বক্তব্য দেননি মরিনিয়ো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম

‘আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি’,—এমন বক্তব্য দেননি মরিনিয়ো

ছবি: সংগৃহীত

চলমান ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মিশরের সঙ্গে আর্জেন্টিনা শ্বাসরুদ্ধকর এক জয় পায়। তবে এ ম্যাচ শেষে রেফারিং নিয়ে ওঠে তীব্র বিতর্ক। অনেকেই অভিযোগ করেন যে, ম্যাচ রেফারি আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতমূলক কিছু সিদ্ধান্ত দিয়েছেন। সাবেক ফুটবলার, কোচ এবং ক্রীড়া বিশ্লেষকরা এ বিষয়ে নিজ নিজ অভিমত ব্যক্ত করেন। 

পর্তুগিজ কোচ হোসে মরিনিয়োকে কোড করে একটি নিউজ করে আলজাজিরাসহ বেশ কিছু গণমাধ্যম। ‘আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি’, আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনিয়ো শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যুগান্তর অনলাইন। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো মন্তব্য মরিনিয়ো করেননি। প্রাইমারি সোর্সের ওপর নির্ভর করে অধিকতর যাচাই বাছাই না করে এমন প্রতিবেদন প্রকাশের জন্য যুগান্তর অনলাইন দু:খ প্রকাশ করছে।       

প্রতিবেদনে বলা হয়েছিল, ‘পর্তুগিজ কোচ হোসে মরিনিয়ো এই ম্যাচটিকে ‘দিনের আলোয় ডাকাতি’ বলে অভিহিত করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গোল হওয়ার পর সেটি বাতিল করা লজ্জাজনক। ফাউল হলে খেলা তখনই থামানো উচিত ছিল, গোল পর্যন্ত অপেক্ষা করা নয়।’ 
পরবর্তীতে বাংলাদেশি ফ্যাক্টচেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট আল জাজিরার প্রতিবেদন যাচাই করতে গিয়ে পর্তুগিজ ফুটবল আইকন জোসে মরিনিয়োর নামে একটি মন্তব্য পায়। আল জাজিরার প্রতিবেদনে লেখা ছিল, Portuguese football icon Jose Mourinho reportedly called the match ‘daylight robbery’. অর্থাৎ আল জাজিরাও মরিনিয়ো কোথায় এমন মন্তব্য করেছেন তা উল্লেখ করেনি।     
আল জাজিরার প্রতিবেদনে মরিনিয়োর বরাতে ইংরেজিতে আরও লেখা ছিল, ‘ফুটবল যে দিকে যাচ্ছে, তা সত্যিই দুঃখজনক। খেলা চলতে দেওয়া হলো, গোলও হয়ে গেল, তারপর আবার ফিরে গিয়ে সেটি বাতিল করা হলো; এটা কীভাবে সম্ভব? যদি সত্যিই ফাউল হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গেই খেলা থামানো উচিত ছিল। গোল হওয়ার পর পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়।’

পরবর্তীতে দ্য ডিসেন্ট সব সামাজিক যোগাযোগমাধ্যম, ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন প্রেস কনফারেন্সসহ সম্ভাব্য সব মাধ্যমে খুঁজেও মরিনিয়োর এমন কোনো মন্তব্য পায়নি।  


দ্য ডিসেন্ট কোথাও এ মন্তব্যের উৎস না পেয়ে আল জাজিরার সংশ্লিষ্ট প্রতিবেদনের রিপোর্টারের কাছে এ বক্তব্যের উৎস জানতে ইমেইল পাঠায়। পরবর্তীতে আল জাজিরা তাদের ওই প্রতিবেদন থেকে মরিনিয়োর মন্তব্যটি বাদ দেয়। সঙ্গে সংশোধনী দিয়ে ইংরেজিতে লিখেছে, ‘এ প্রতিবেদনের আগের সংস্করণে পর্তুগিজ ফুটবল কোচ জোসে মরিনিয়োর একটি মন্তব্য উল্লেখ ছিল। তবে বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করে নির্ভরযোগ্য কোনো উৎসে ওই মন্তব্যের প্রমাণ খুঁজে পায়নি আল জাজিরা। তাই সংশ্লিষ্ট মন্তব্যটি প্রতিবেদন থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

তবে পরদিন (৮জুলাই) আল জাজিরায় প্রকাশিত আরেকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, Portuguese football icon Jose Mourinho reportedly termed the match ‘daylight robbery’। এ প্রতিবেদনটি এখনও সংশোধন করেনি আল জাজিরা

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম