Logo
Logo
×
   

Advertisement

খেলা

আর্জেন্টিনা-মিশর ম্যাচ

তাদের প্রতিক্রিয়া আর্জেন্টিনার বিরুদ্ধে নয়, মেসিকে লক্ষ্য করে: ইব্রাহিমোভিচ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম

তাদের প্রতিক্রিয়া আর্জেন্টিনার বিরুদ্ধে নয়, মেসিকে লক্ষ্য করে: ইব্রাহিমোভিচ

সুইডিশ ফুটবল কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।

Advertisement

২০২৬ বিশ্বকাপের উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে, তখন মাঠের খেলার পাশাপাশি আলোচনায় রয়েছে রেফারিং বিতর্কও। বিভিন্ন ম্যাচে রেফারিদের সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এমন পরিস্থিতিতে লিওনেল মেসিকে ঘিরে ওঠা সমালোচনা এবং রেফারিং বিতর্ক নিয়ে মুখ খুলেছেন সুইডিশ ফুটবল কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।

শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জ্লাতান। তার মতে, সমালোচনার মূল লক্ষ্য আর্জেন্টিনা নয়, বরং লিওনেল মেসি।

এসেনশিয়ালিস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ বলেন, আমি এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিশ্চিত যে আর্জেন্টিনা-মিশর ম্যাচের পর যে প্রতিক্রিয়া দেখা গেছে, তা আসলে আর্জেন্টিনাকে নয়, সরাসরি মেসিকেই লক্ষ্য করে করা হয়েছে। 

সাবেক এসি মিলান তারকার দাবি, রেফারিং বিতর্ক নিয়ে আলোচনা এখন অনেক ক্ষেত্রেই নিরপেক্ষতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। তার ভাষ্য, সুযোগ পেলেই মেসির সাফল্যকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। একই ধরনের সিদ্ধান্ত অন্য ম্যাচে ঘটলেও তা নিয়ে তেমন আলোচনা হয় না, কিন্তু কোনো সিদ্ধান্ত যদি মেসি বা আর্জেন্টিনার পক্ষে যায়, তাহলে সমালোচনার মাত্রা অনেক বেড়ে যায়।

নিজের বক্তব্যের সমর্থনে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনালের একটি ঘটনার উদাহরণ টানেন জ্লাতান। তার মতে, কিলিয়ান এমবাপ্পের প্রথম গোলের আগে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়েন রাবিওর হ্যান্ডবল হয়েছিল।

তিনি বলেন, এমবাপ্পের গোলের আগে আমরা স্পষ্ট হ্যান্ডবল দেখেছি। আমার মতে, ওই গোলটি বাতিল হওয়া উচিত ছিল। কিন্তু সেটি হয়নি।     

ম্যাচ চলাকালে মরক্কোর খেলোয়াড় ও কোচিং স্টাফ ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানালেও ভিএআরের পর্যালোচনার পর গোলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এ প্রসঙ্গে ইব্রাহিমোভিচ আরও বলেন, যারা এতদিন দাবি করছিলেন ফিফা মেসি ও আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে, তারা এখন নীরব।

তার প্রশ্ন, যারা বলছিল মেসি ফিফার পূর্ণ সমর্থন পাচ্ছেন, তারা এখন কোথায়? মনে হচ্ছে তারা হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে।

জ্লাতানের মতে, পুরো বিষয়টি শুধু রেফারিংয়ের মান বা প্রতিযোগিতার ন্যায্যতা নিয়ে নয়। বরং আন্তর্জাতিক ফুটবলে মেসির দীর্ঘদিনের সাফল্য ও জনপ্রিয়তাকে ঘিরে থাকা বিরূপ মনোভাবও অনেক সমালোচনার পেছনে কাজ করছে।

সূত্র: মার্কা 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম