Logo
Logo
×

Advertisement

খেলা

ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:৪১ পিএম

ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা

Advertisement

ম্যানচেস্টার সিটির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর এখন কোচিংয়ের বাইরে সময় কাটাচ্ছেন পেপ গার্দিওলা। গত জুনে এক দশকের সফল অধ্যায়ের ইতি টেনে ক্লাবটি ছাড়েন তিনি। বিশ্বকাপে কোনো নির্দিষ্ট দলের সমর্থনে না থাকলেও ফাইনালকে ঘিরে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন স্প্যানিশ এই কোচ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে তার দেশ স্পেন এবং সাবেক শিষ্য লিওনেল মেসির আর্জেন্টিনা।

রোববার দিবাগত রাতে নিউজার্সিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচটি সামনে রেখে স্প্যানিশ সংবাদমাধ্যমকে গার্দিওলা বলেন, ‘বিশ্বকাপে আমি সুনির্দিষ্ট কোনো দলকে সমর্থন দিইনি। তবে পছন্দের খেলোয়াড়দের প্রতি ঝোঁক ছিল। সেসব খেলোয়াড়ের দলের প্রশংসা করেছি এবং তাদের উৎসাহ দিতে পেরে আমি খুশি।’

বিশ্বকাপজয়ী দল নিয়ে সরাসরি কোনো পূর্বাভাস না দিলেও দুই দলের শক্তির দিকগুলো তুলে ধরেছেন তিনি। গার্দিওলা বলেন, ‘যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে, সেখানে এমন খেলোয়াড় আছে যাদের আমি চিনি। একইভাবে ফ্রান্স, পর্তুগালের ক্ষেত্রেও একই ভাষ্য, সেখানে এমন সব খেলোয়াড় আছে যারা আমাকে মুগ্ধ করেছে।’

স্পেনের সম্ভাবনা নিয়ে আশাবাদী এই স্প্যানিশ কোচের মতে, ‘যদি মাঝমাঠে পেদ্রির সঙ্গে রদ্রি তার মানের যথাযথ প্রদর্শন করতে পারে, লামিন ইয়ামাল নিজের সেরা দিতে পারলে স্পেন পার্থক্য গড়ে দিতে পারবে। সাম্প্রতিক ইনজুরির কারণে ইয়ামাল শারিরীকভাবে কিছুটা পিছিয়ে আছে। তবে তার বয়স, অবিশ্বাস্য দক্ষতা ও প্রতিপক্ষের ওপর দাপুটে মনোভাব চাপ সামলে নিজেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারবে।’

অন্যদিকে আর্জেন্টিনার শক্তির মূল কারণ হিসেবে লিওনেল মেসির কথাও উল্লেখ করেন গার্দিওলা। তার ভাষায়, ‘আর্জেন্টিনা ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন এবং মেসি তার সেরা ফর্মে আছে। যা তাদের বিবেচনায় নেওয়ার মতো সুবিধা দেবে, কারণ ও এমন একজন যে যেকোনো পরিস্থিতি বদলে দেয়।’

কোচিং ক্যারিয়ারের ভবিষ্যৎ প্রসঙ্গেও মুখ খুলেছেন গার্দিওলা। তিনি বলেন, ‘বার্সেলোনায় আমার শুরুটা হয়েছিল ৩৭ বছর বয়সে, এখন আমার বয়স ৫৬। আমার নতুন কিছু করতে হবে। এই মুহূর্তে আমি খুশি। একদিন অবশ্যই আমি ইতিহাদ স্টেডিয়ামে ফিরে যাব। তবে এখন আমি পর্দার আড়ালে থাকতে চাই। যেখানে আপনার আমাকে দরকার হবে, সেখানেই আমাকে পাবেন।’

ম্যানচেস্টার সিটিতে থাকাকালে ইয়ুর্গেন ক্লপের সঙ্গে লড়াইয়ের স্মৃতিও তুলে ধরেন গার্দিওলা। লিভারপুলের সাবেক এই কোচকে নিজের সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী আখ্যা দিয়ে তিনি বলেন, ‘ইয়ুর্গেন আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ২০ মিনিটেই তিনি পরিস্থিতি বদলে দিতে পারতেন, যা আমাকে পাগল করে দিত।’

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিংরুমের ঘটনা নিয়ে মিলল নতুন তথ্য

ফাইনালে আর্জেন্টিনার ড্রেসিংরুমের ঘটনা নিয়ে মিলল নতুন তথ্য

আরও পড়ুন

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম