Logo
Logo
×

Advertisement

খেলা

ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফেরানোর ‘আক্ষেপ’ হয় গার্দিওলার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফেরানোর ‘আক্ষেপ’ হয় গার্দিওলার

ছবি: সংগৃহীত

Advertisement

দীর্ঘ কোচিং ক্যারিয়ারের পর আপাতত ফুটবল থেকে দূরে সময় কাটাচ্ছেন পেপ গার্দিওলা। তবে বিরতি শেষে আবারও কোচিংয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচ। এবার তার আগ্রহ ক্লাব ফুটবলের পরিবর্তে কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়া। যদিও এর আগে ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়টি এখনো তাকে বিব্রত করে।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিওর ব্যক্তিগত চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও ইতালির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ জানিয়েছেন গার্দিওলা। তার ভাষ্য, ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর মানসিক ও শারীরিকভাবে বিশ্রাম নেওয়া জরুরি হয়ে পড়েছিল। সে কারণেই ইতালির মতো দলের দায়িত্ব নেওয়ার সুযোগ পেয়েও রাজি হননি তিনি।

২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা এক দশক ম্যানচেস্টার সিটির ডাগআউটে ছিলেন গার্দিওলা। এই সময়ে দলটিকে ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন স্প্যানিশ এই কোচ।

ইতালির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘এই প্রথম বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলছি। তাদের সঙ্গে আমার আলোচনা হয়েছিল। ইতালির মতো একটি দেশকে না বলতে গিয়ে আমি বিব্রত হয়েছি। দেশটির জাতীয় দলের কোচ হওয়া আমার ক্যারিয়ারের অন্যতম বড় সম্মান হতে পারত। কিন্তু তখন আমার মনে হয়েছিল, এবার থামা দরকার। দুই বছর আগে তারা প্রস্তাব দিলে হয়ত আমি রাজি হয়ে যেতাম।’

তিনি আরও জানান, পাওলো মালদিনি ও লিওনার্দোর মতো ব্যক্তিত্বরা যখন তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তখন বিরতি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসা সম্ভব ছিল না। দীর্ঘ ১৮ বছরের কোচিং ক্যারিয়ারে প্রায় প্রতি তিন দিন পরপর ম্যাচের প্রস্তুতি ও ব্যস্ত সূচির মধ্যে থাকতে হয়েছে তাকে। তাই নিজের জন্য কিছুটা সময় বের করাই ছিল তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তবে কোচিংয়ে ফেরার ক্ষেত্রে জাতীয় দলের দায়িত্বকেই সম্ভাব্য পরবর্তী গন্তব্য হিসেবে দেখছেন ৫৫ বছর বয়সি গার্দিওলা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি না ভবিষ্যতে কোথায় ফিরব। তবে এমন একটি দলের কোচ হতে চাই, যাদের কখনো কোচিং করাইনি। সেটি একটি জাতীয় দল। আমার পরবর্তী পদক্ষেপ হয়ত এটাই হতে পারে।’

এদিকে, যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়েছেন মরিসিও পচেত্তিনো। তার বিদায়ের পর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন কোচ হিসেবে গার্দিওলার নামও আলোচনায় আসে। তবে দেশটির ফুটবল ফেডারেশনের একটি সূত্র জানিয়েছিল, তাকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করার মতো পরিস্থিতি তখনো তৈরি হয়নি। বিষয়টি নিয়ে পচেত্তিনোর কাছে জানতে চাওয়া হলে তিনি অবশ্য বলেছিলেন, যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য গার্দিওলার এটাই উপযুক্ত সময়।

আপাতত কোচিংয়ে ফেরার তাড়া নেই গার্দিওলার। নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট এই স্প্যানিশ কোচ জানিয়েছেন, ভবিষ্যতে ফিরলেও তা হবে সম্পূর্ণ নিজের ইচ্ছায় এবং সঠিক সুযোগ পেলে। দীর্ঘদিনের ব্যস্ত কোচিং জীবন থেকে সাময়িক বিরতিটা তাই উপভোগই করছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা

ইতালির কোচ হওয়া নিয়ে নীরবতা ভাঙলেন গার্দিওলা

ইতালির কোচ হওয়া নিয়ে নীরবতা ভাঙলেন গার্দিওলা

গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল

গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল

গার্দিওলাকে পেতে নিয়ম ভাঙতে যাচ্ছে ইতালি

গার্দিওলাকে পেতে নিয়ম ভাঙতে যাচ্ছে ইতালি

গার্দিওলাকে কোচ হিসেবে পেতে চায় ইতালিসহ আরও এক বিশ্বকাপজয়ী দল

গার্দিওলাকে কোচ হিসেবে পেতে চায় ইতালিসহ আরও এক বিশ্বকাপজয়ী দল

ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা

ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা

আরও পড়ুন

ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফেরানোর ‘আক্ষেপ’ হয় গার্দিওলার

ইতালির কোচ হওয়ার প্রস্তাব ফেরানোর ‘আক্ষেপ’ হয় গার্দিওলার

ব্যাট-প্যাড তুলে রেখে এবার কোচের ভূমিকায় উইলিয়ামসন

ব্যাট-প্যাড তুলে রেখে এবার কোচের ভূমিকায় উইলিয়ামসন

হোয়াইটওয়াশের লজ্জার পর টেস্ট চ্যাম্পিয়নশিপেও অবনতি বাংলাদেশের

হোয়াইটওয়াশের লজ্জার পর টেস্ট চ্যাম্পিয়নশিপেও অবনতি বাংলাদেশের

আর্জেন্টিনার ম্যাচে থাকবেন বাংলাদেশি আম্পায়ার

আর্জেন্টিনার ম্যাচে থাকবেন বাংলাদেশি আম্পায়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম