Logo
Logo
×

Advertisement

খেলা

গার্দিওলাকে কোচ হিসেবে পেতে চায় ইতালিসহ আরও এক বিশ্বকাপজয়ী দল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:৪৩ এএম

গার্দিওলাকে কোচ হিসেবে পেতে চায় ইতালিসহ আরও এক বিশ্বকাপজয়ী দল

সংগৃহীত

Advertisement

ইতালি জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে পেপ গার্দিওলাকে পেতে চাইছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। জানা গেছে, এই বিষয়ে বার্সেলোনায় সাবেক ম্যানচেস্টার সিটি কোচের সঙ্গে বৈঠক করেছেন পাওলো মালদিনি এবং লিওনার্দো।

স্কাই স্পোর্ট ইতালিয়ার তথ্যমতে, এই আলোচনা শুধু একটি সংক্ষিপ্ত বৈঠকেই সীমাবদ্ধ ছিল না। পুরো সপ্তাহান্ত জুড়েই এই আলোচনা চলতে পারে বলে জানা গেছে। এতে গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনায় মালদিনি ও লিওনার্দোর ছবি প্রকাশ পাওয়ার পর জল্পনা আরও তীব্র হয়। পরে জানা যায়, ইতালিকে নতুন যুগে নিয়ে যাওয়ার দায়িত্ব গার্দিওলার হাতে তুলে দেওয়ার প্রস্তাব নিয়েই স্পেনে গিয়েছিলেন তারা।

হতাশাজনক এক আন্তর্জাতিক অধ্যায় শেষে জাতীয় দল নতুন করে গড়ে তোলার দায়িত্বে গার্দিওলাকেই সবচেয়ে যোগ্য মনে করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

ইতালি এত আগ্রহ নিয়ে এগোলেও, ম্যানচেস্টার সিটি ছাড়ার পর শুরু করা বিরতিটা উপভোগ করার কথা বারবার বলে আসছেন গার্দিওলা।

গার্দিওলা বলেন, ‘মানসিকভাবে ফুটবলকে একদমই মিস করছি না। সাঁইত্রিশ বছর বয়সে কোচিং শুরু করেছিলাম, আমার পুরো জীবনটাই ফুটবলের সঙ্গে জড়িয়ে আছে। এখন আমি জীবনটাকে নতুন করে আবিষ্কার করতে চাই, ফুটবলের সঙ্গে সম্পর্কহীন কাজ করে খুশি থাকতে চাই।’

পঞ্চান্ন বছর বয়সী এই কোচ জানান, ব্যক্তিগত অগ্রাধিকার থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, ‘আমার জীবনটা আসলে কেমন হবে, সেটাই বোঝার চেষ্টা করছি। নিজের প্রতি আরও ভালোভাবে যত্ন নিতে চাই বলেই থামার সিদ্ধান্ত নিয়েছি। সন্তানদের সঙ্গে, আর পঁচানব্বই বছর বয়সী বাবার সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই, যিনি এখনও আমাদের সঙ্গেই আছেন। আমি আর তরুণ নই, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যায়। জীবনের এই নতুন অধ্যায়ের সঙ্গে এখনও মানিয়ে নিচ্ছি, তবে সবকিছু বেশ ভালোভাবেই চলছে।’

গার্দিওলা এখনও ইতালির প্রথম পছন্দ হলেও, খালি পদটি পূরণে অন্যান্য বিকল্পও খতিয়ে দেখছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ইতালির সাবেক কোচ রবার্তো মানচিনি এবং ইয়ুভেন্তুসের কিংবদন্তি আন্দ্রেয়া পির্লোর নামও শোনা যাচ্ছে এই পদের জন্য। এছাড়া সাম্প্রতিক কিছু প্রতিবেদনে জানা গেছে, আজ্জুরিদের দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে আছেন আন্তোনিও কন্তেও।

শুধু ইতালিই নয়, অন্যান্য বড় জাতীয় দলগুলোর কাছেও এখনও আকর্ষণের কেন্দ্রবিন্দু গার্দিওলা। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও এই স্প্যানিশ কোচের নাম উঠে এসেছে সাবেক খেলোয়াড় ও বিশ্লেষকদের মুখে। ওয়েইন রুনি তো তার নাম সরাসরিই বলেছেন। তার ভাষ্য, ‘যদি গার্দিওলাকে আনা সম্ভব হয়, তাহলে তাকে এখনই নিয়ে আসা হোক।’ গুঞ্জন আছে ইংল্যান্ড শিবিরেও তার গুণগ্রাহী আছেন অনেক।

আপাতত গার্দিওলার ভবিষ্যৎ নির্ভর করছে তিনি নিজের বিরতি শেষ করবেন, নাকি কোচিং থেকে দূরে থাকা এই বিরতিকে আরও উপভোগ করবেন, তার ওপর। এই বিরতিকে তিনি নিজেই বারবার প্রয়োজনীয় এবং তৃপ্তিদায়ক বলে বর্ণনা করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৩ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স

১৩ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স

বসনিয়ার কাছে হেরে মাসের পর মাস ঘুমাতে পারিনি: গাত্তুসো

বসনিয়ার কাছে হেরে মাসের পর মাস ঘুমাতে পারিনি: গাত্তুসো

সেই ইতালিকে এবারও হারানো হলো না জিদানের ফ্রান্সের

সেই ইতালিকে এবারও হারানো হলো না জিদানের ফ্রান্সের

২০ বছর পর মুখোমুখি ইতালি-জিদান, সেই ‘ঢুস’ নিয়ে নেই অনুশোচনা

২০ বছর পর মুখোমুখি ইতালি-জিদান, সেই ‘ঢুস’ নিয়ে নেই অনুশোচনা

১০ জনের চেক প্রজাতন্ত্রকে হারিয়ে জয়ে ফিরল ইংল্যান্ড

ইউয়েফা নেশনস লিগ ১০ জনের চেক প্রজাতন্ত্রকে হারিয়ে জয়ে ফিরল ইংল্যান্ড

১১১ বছর পর ইতালির একাদশে একসঙ্গে দুই ভাইয়ের নাম

১১১ বছর পর ইতালির একাদশে একসঙ্গে দুই ভাইয়ের নাম

আরও পড়ুন

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম