Logo
Logo
×

Advertisement

খেলা

ভারতীয় শিবিরে দুঃসংবাদ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম

ভারতীয় শিবিরে দুঃসংবাদ

Advertisement

ইংল্যান্ড সফর শেষ হলেও ভারতীয় ক্রিকেট দলের স্বস্তি ফেরেনি। বরং শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে সবচেয়ে বড় চিন্তার নাম এখন ক্রিকেটারদের ফিটনেস। মঙ্গলবারের মধ্যেই দল ঘোষণার কথা জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ শাইকীয়া।

ইংল্যান্ড সফরের শেষ ভাগ থেকেই একের পর এক চোট ভারতীয় শিবিরকে বিপাকে ফেলেছে। শেষ ম্যাচের পর অধিনায়ক শুভমান গিলও প্রকাশ্যে স্বীকার করেছিলেন, দলের ফিটনেস পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন। সেই উদ্বেগ এখন আরও বেড়েছে শ্রীলঙ্কা সিরিজ সামনে আসায়।

সবচেয়ে অনিশ্চয়তায় আছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর দেশে ফিরে তিনি বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। বোর্ডের চিকিৎসকেরা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা নেই। দ্বিতীয় টেস্টে মাঠে নামা নির্ভর করবে পুনর্বাসনের অগ্রগতির ওপর। 

ভারতের আরেক বড় দুশ্চিন্তার নাম জাসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হাঁটু ফুলে যাওয়ায় খেলতে পারেননি এই পেসার। বিসিসিআই সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ৩০ জুলাই সেন্টার অব এক্সিলেন্সে তার ফিটনেস পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফলই ঠিক করে দেবে শ্রীলঙ্কা সফরে বুমরাহর ভাগ্য।

এ ছাড়া সাই সুদর্শন, হর্ষিত রানা ও নীতীশ রেড্ডির ফিটনেস নিয়েও রয়েছে অনিশ্চয়তা। হর্ষিতকে এই সফরে পাওয়া যাবে না বলেই ধারণা করা হচ্ছে। নীতীশেরও প্রথম টেস্টে খেলার সম্ভাবনা খুবই কম। তুলনামূলকভাবে সুসংবাদ রয়েছে সুদর্শনকে নিয়ে। পুরো সিরিজে তাকে পাওয়ার আশা থাকলেও এখনো আনুষ্ঠানিক ছাড়পত্র দেননি বোর্ডের চিকিৎসকেরা।

এমন পরিস্থিতিতে নির্বাচক কমিটি আপাতত চিকিৎসকদের মূল্যায়নের অপেক্ষায়। জানা গেছে, বুমরাহ, সুদর্শন, ওয়াশিংটন ও নীতীশ—এই চারজনকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করা হতে পারে। পরে তাদের মধ্যে কেউ ফিট না হলে বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করবে বোর্ড।

আগামী ৪ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে ভারতীয় দল। সেখানে পৌঁছে গৌতম গম্ভীরের অধীনে শুরু হবে প্রস্তুতি। ১৫ আগস্ট শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, তার আগে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত

বৃথা গেল নওয়াজের ৯৬ রানের লড়াই, পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

বৃথা গেল নওয়াজের ৯৬ রানের লড়াই, পাকিস্তানকে হারিয়ে সোনা ভারতের

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় জয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

এশিয়ান গেমস শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় জয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

কোহলির বড় লাফ, শীর্ষে শুভমান গিল

ওয়ানডে র‍্যাংকিং কোহলির বড় লাফ, শীর্ষে শুভমান গিল

আরও পড়ুন

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম