Logo
Logo
×

Advertisement

খেলা

হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম

হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা

ফাইল ছবি

Advertisement

দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটাতে এবার ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ জিততে মরিয়া বাংলাদেশ। আসন্ন ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়াইয়ে নামবে মালদ্বীপ ও পাকিস্তান।

শনিবার (১ আগস্ট) ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফের ড্রয়ে এই গ্রুপিং চূড়ান্ত হয়েছে। ড্র অনুষ্ঠানে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন আজই আরেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি নির্বাচিত হওয়া কাজী সালাহউদ্দিনও।  

সাফের সদস্য দেশ সাতটি হলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে রাখা হয়নি নেপালকে। সাফ অবশ্য জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেপাল  ফিফার নিষেধাজ্ঞামুক্ত হতে পারলে তারা টুর্নামেন্টে খেলতে পারবে। সে ক্ষেত্রে আয়োজক বাংলাদেশকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে নেপালকে ‘এ’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হতে পারে। এ বিষয়ে সাফ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

২০০৩ সালে ঘরের মাঠে সর্বশেষ সাফের ট্রফি উঁচিয়ে ধরেছিল বাংলাদেশ। এরপর আর সাফের শিরোপার দেখা মেলেনি। আবারও ঘরের মাঠে আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই শ্রেষ্ঠত্বের আসর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশে মূল দল পাঠাবে না ভারত

বাংলাদেশে মূল দল পাঠাবে না ভারত

ভারত-পাকিস্তান লড়াই দিয়ে ঢাকায় পর্দা উঠবে সাফ চ্যাম্পিয়নশিপের

ভারত-পাকিস্তান লড়াই দিয়ে ঢাকায় পর্দা উঠবে সাফ চ্যাম্পিয়নশিপের

সাফে আসছে বড় পরিবর্তন, ফিফার সঙ্গে মহাপরিকল্পনা

সাফে আসছে বড় পরিবর্তন, ফিফার সঙ্গে মহাপরিকল্পনা

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

কাজী সালাহউদ্দিনই হচ্ছেন সাফের সভাপতি

কাজী সালাহউদ্দিনই হচ্ছেন সাফের সভাপতি

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আরও পড়ুন

ভারত-পাকিস্তান ম্যাচের সূচি চূড়ান্ত

ভারত-পাকিস্তান ম্যাচের সূচি চূড়ান্ত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের

ক্রিকেটের তিন ফরম্যাটে আইসিসি যেসব নতুন নিয়ম এনেছে

ক্রিকেটের তিন ফরম্যাটে আইসিসি যেসব নতুন নিয়ম এনেছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম