Logo
Logo
×

Advertisement

খেলা

ইনফান্তিনোর প্রতি আস্থা হারিয়ে সমর্থন প্রত্যাহারের পথে কনকাকাফ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:৫৯ এএম

ইনফান্তিনোর প্রতি আস্থা হারিয়ে সমর্থন প্রত্যাহারের পথে কনকাকাফ

Advertisement

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে অসন্তোষ আরও বাড়ছে। উয়েফার পর এবার উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের সদস্য দেশগুলোর মধ্যেও তার প্রতি সমর্থন প্রত্যাহারের আলোচনা শুরু হয়েছে।

দ্য গার্ডিয়ান–এর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বকাপের আগে কনকাকাফের ৪১টি সদস্য দেশই ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়েছিল। কিন্তু সাম্প্রতিক বিতর্কের পর সেই অবস্থান পুনর্বিবেচনা করছে অনেক দেশ।

এ নিয়ে গত শুক্রবার জরুরি বৈঠকে বসে কনকাকাফ। বৈঠকে অংশ নেওয়া একটি সূত্রের দাবি, সদস্য দেশগুলোর বড় একটি অংশ উয়েফার অবস্থানের সঙ্গে একমত এবং ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। কয়েকটি দেশ ইতোমধ্যে প্রকাশ্যে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, আর কিছু দেশ ব্যক্তিগত পর্যায়েও একই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে রাজনৈতিক জটিলতাও রয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা যৌথভাবে ২০৩১ নারী বিশ্বকাপ আয়োজনের প্রার্থী। আগামী নভেম্বরে ফিফার বিশেষ কংগ্রেসে আয়োজক নির্ধারণ হওয়ার কথা থাকায়, অনেক দেশ প্রকাশ্যে অবস্থান নেওয়ার আগে কূটনৈতিক বিষয়গুলো বিবেচনায় রাখছে।

এদিকে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনও ইনফান্তিনোর সাম্প্রতিক কর্মকাণ্ডে সন্তুষ্ট নয় বলে জানা গেছে। ফোলারিন বালোগানকে ঘিরে বিতর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র ফুটবল সমালোচনার মুখে পড়লেও, রাজনৈতিক বাস্তবতায় তারা আপাতত প্রকাশ্যে বিরোধিতায় যেতে চাইছে না।

অন্যদিকে, ইনফান্তিনোর সম্ভাব্য বিকল্প হিসেবে কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানির নাম আলোচনায় উঠে এসেছে। কানাডিয়ান এই কর্মকর্তা ফিফার সুশাসনব্যবস্থা পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন। তবে সম্প্রতি দ্য গার্ডিয়ান–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, তার তাৎক্ষণিক লক্ষ্য কনকাকাফ সভাপতির পদে পুনর্নির্বাচিত হওয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে ফিফা ও ইনফান্তিনো

বিশ্বকাপ নিয়ে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে ফিফা ও ইনফান্তিনো

নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন আরব ফুটবল সংস্থাগুলোর

নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন আরব ফুটবল সংস্থাগুলোর

ফিফা নির্বাচনের আগে নিজ দেশের সমর্থনও হারালেন ইনফান্তিনো

ফিফা নির্বাচনের আগে নিজ দেশের সমর্থনও হারালেন ইনফান্তিনো

‘সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ’, বিশ্বাস হামজা চৌধুরীর

‘সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ’, বিশ্বাস হামজা চৌধুরীর

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

আরও পড়ুন

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম