Logo
Logo
×
   

Advertisement

খেলা

তৃতীয় সারির দলের কাছে ৫৪ রানে অলআউট বাংলাদেশ, যা বললেন কোচ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০১:১৪ পিএম

তৃতীয় সারির দলের কাছে ৫৪ রানে অলআউট বাংলাদেশ, যা বললেন কোচ

সংগৃহীত

Advertisement

অস্ট্রেলিয়া সফরের শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে অচেনা এক অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড একাদশের সামনে অলআউট হয়েছে ৫৪ রানে, ইনিংস ব্যবধানে হারের কবলে পড়েছে দলটা, তাও আবার মাত্র সোয়া ২ দিনেই এই দশা! 

এমন পারফর্ম্যান্স বড় এক অশনিসংকেতই দিচ্ছে। অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের বিপক্ষেই যদি এই দশা হয়, তাহলে মূল দলের বিপক্ষে কীভাবে দাঁড়াবে বাংলাদেশ?

তবে কোচ ফিল সিমন্স অবশ্য আশায় বুক বাধছেন। তিনি জানালেন যেসব বিষয়ে কাজ হয়েছে, তা ভালোই হয়েছে দলের। তিনি বলেন, ‘আমরা যে তিনটি দিন পেয়েছি, যেসব বিষয় নিয়ে কাজ করেছি, তা খুব ভালো হয়েছে।’ 

প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে নিজেদের প্রত্যাশা মেটাতে পারিনি। যেভাবে আমরা আউট হয়েছি তা মোটেও ভালো ছিল না।’ 

এই ম্যাচের পর প্রথম টেস্টের আগে বাংলাদেশের হাতে সময় আছে আর মাত্র ৩ দিন। এই সময়টাকেই কাজে লাগাতে চান কোচ। তিনি বলেন, ‘তবে টেস্ট ম্যাচে ঠিক কী কী করতে হবে, তা নিয়ে কাজ করার জন্য এখনও তিন দিন সময় আছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমার বিশ্বাস, টেস্ট ম্যাচে আমরা নিজেদের যে জায়গায় দেখতে চাই, সেখানে পৌঁছাতে ছেলেরা আগামী তিন দিন কঠোর পরিশ্রম করবে। প্রস্তুতি ম্যাচটি হতাশাজনক ছিল। তবে আমরা এটি পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি ও টেস্ট ম্যাচের দিকে নজর দিচ্ছি।’

আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় আগামী ২২ আগস্ট।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম