Logo
Logo
×
   

খেলা

উড়ো চিঠিতে গাঙ্গুলিকে ‘খুনের হুমকি’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১০:৪৬ পিএম

উড়ো চিঠিতে গাঙ্গুলিকে ‘খুনের হুমকি’

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে খুনের হুমকি দিয়ে উড়ো চিঠি পাঠানো হয়েছে। ভারতীয় সাবেক এই অধিনায়ককে বাড়িতে ঢুকে ‘খুন’ করা হবে; বেশ কয়েক মাস ধরেই এমন ‘হুমকি’ দেওয়া হচ্ছে।

শুধু গাঙ্গুলিই নন, তার স্ত্রী ও পরিবারকেও এমন হুমকি দিয়ে চিঠি লেখা হচ্ছে। শুরুতে বিষয়টা গুরুত্ব না দিলেও একের পর এক চিঠি আসায় এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন সৌরভ। বেহালার বেলপুকুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক এই সভাপতিকে।

জানা গেছে, গত ছয়মাস ধরেই এমন রহস্যময় চিঠি আসছিল। সাধারণ ভক্তদের চিঠি মনে করে শুরুতেই সেভাবে খুলে দেখা হয়নি। তবে সোমবার আরেকটি চিঠি আসলে সৌরভ খুলে পড়তেই ভয়ংকর তথ্য উঠে আসে।

পুরো চিঠিটি ইংরেজিতে লেখা। কিন্তু এতটাই ছোট ছোট অক্ষরে তা পড়তে বেশ সমস্যাই হচ্ছিল।

তবে কড়া ভাষায় লেখা সৌরভ ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলির ক্ষতি করা হবে। বলা হয়, বাড়িতে ঢুকে ‘খুন’ করা হবে। এমনকি সৌরভের ঘনিষ্ঠরাও রক্ষা পাবেন না! চিঠি পাওয়ার পরেই সাবেক ওপেনারের পক্ষে পুলিশের সঙ্গে যোগাযোগ করে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।

ইতিমধ্যে তদন্তও শুরু করেছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, বেলঘরিয়া থেকে এক ব্যক্তি কুরিয়ার করে এই চিঠিগুলো পাঠাতেন। কুরিয়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগও করেছে পুলিশ। তবে কেন এমন হুমকি দেওয়া হচ্ছে তা এখনো জানা যায়নি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম