Logo
Logo
×

Advertisement

খেলা

ক্যারিয়ারের প্রথম ফিফটিটা তামিম পেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষেই

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৭:৪৬ এএম

ক্যারিয়ারের প্রথম ফিফটিটা তামিম পেলেন অস্ট্রেলিয়ার বিপক্ষেই

সংগৃহীত

Advertisement

সাদা বলে তানজিদ হাসান তামিমের ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ। তবে টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচটা খেলতে তাকে অপেক্ষা করতে হয়েছে সাদা বলে অভিষেকের পর আরও ৩ বছর। মাঝে তিনি অভিজ্ঞতায় ঋদ্ধ হয়েছেন আরও বেশি। সেটাই যেন কাজে দিল যেন। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই প্রথম ফিফটির দেখা পেয়ে গেলেন তিনি। তাও আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে, তাদেরই মাটিতে।

আগের দিন শেষেই তানজিদ হাসান তামিম ছিলেন এই মাইলফলকের দুয়ারে। তার নামের পাশে ছিল ৩২ রান। সঙ্গী মুমিনুল হকের চেয়ে অবশ্য একটু পিছিয়েই ছিলেন, তার রান ছিল ৩৫।

তবে দ্বিতীয় দিনের শুরুতে দুই জনের ভূমিকাটা বদলে গেল যেন একটু। আগের দিন শুরুতে সাদমান আর এরপর মুমিনুল ছিলেন আগ্রাসী রূপে। দ্বিতীয় দিনে সে ভূমিকায় অবতীর্ণ হলেন তামিম। 

তারই ফলশ্রুতিতে দিনের প্রথম এক ঘণ্টা শেষ না হতেই মাইলফলকের দেখা পেয়ে গেলেন তামিম। ইনিংসের ৩৬তম ওভারে জশ হ্যাজেলউডের শর্ট বলটা ডিপ পয়েন্টে পাঠিয়ে ফিফটির দেখা পেয়ে যান তিনি। 

পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ৩০ রান। তাতে তার সামর্থ্য নিয়ে খানিকটা ফিসফাস শুরু হলেও হতে পারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিফটি করে সেই ফিসফাসটাই যেন উড়িয়ে দিলেন তামিম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চার-ছক্কার ঝড় তুলেও তামিমের রেকর্ড ভাঙা হলো না তানজিদের

চার-ছক্কার ঝড় তুলেও তামিমের রেকর্ড ভাঙা হলো না তানজিদের

খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প

খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প

১৬ বছর আগে যে হতাশায় ডুবেছিলেন তামিম, সেটাই এবার ডোবাল তানজিদকে

১৬ বছর আগে যে হতাশায় ডুবেছিলেন তামিম, সেটাই এবার ডোবাল তানজিদকে

ইতিহাস গড়া ইনিংসের পরও একাদশে জায়গা হলো না হৃদয়ের

ইতিহাস গড়া ইনিংসের পরও একাদশে জায়গা হলো না হৃদয়ের

টস জিতল বাংলাদেশ, বোলিংয়ে পাঠাল আফগানিস্তানকে

টস জিতল বাংলাদেশ, বোলিংয়ে পাঠাল আফগানিস্তানকে

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

আরও পড়ুন

চার-ছক্কার ঝড় তুলেও তামিমের রেকর্ড ভাঙা হলো না তানজিদের

চার-ছক্কার ঝড় তুলেও তামিমের রেকর্ড ভাঙা হলো না তানজিদের

বড় সিদ্ধান্তটাই নিচ্ছেন আলভারেজ

বড় সিদ্ধান্তটাই নিচ্ছেন আলভারেজ

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান

খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প

খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম