Logo
Logo
×

Advertisement

খেলা

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ এএম

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

সংগৃহীত

Advertisement

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ফেভারিট হিসেবেই নামবে বাংলাদেশ। আগস্টে অস্ট্রেলিয়া সিরিজ ড্র করার পর এটাই টিম টাইগার্সের প্রথম টেস্ট। ম্যাচটি হবে আবুধাবিতে।

তাওহীদ হৃদয়কে একাদশে রাখা নিয়ে ভাবতে হচ্ছে ম্যানেজমেন্টকে। তার প্রধান কারণ এক মাসের কিছু বেশি আগে তিনি খেলেছেন বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড ইনিংস। দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের হয়ে অপরাজিত ৩৫২ রান করেছিলেন। শুধু বাংলাদেশেরই রেকর্ড নয়, দক্ষিণ আফ্রিকায় কোনো সফরকারী ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই সর্বোচ্চ স্কোর। 

তবে এদিকে একটা প্রশ্ন আছে বৈকি! হৃদয়কে খেলালে মিডল অর্ডার নতুন করে সাজাতে হবে। তাই সিদ্ধান্তটি চ্যালেঞ্জিংই হবে।

ওপেনিংয়ে তানজিদ হাসান থাকবেন। ডারউইনে সেঞ্চুরির পর তিনি রানখরায় আছেন। তার সঙ্গী হতে পারেন সৌম্য সরকার বা সাদমান ইসলাম। সাদমানও রানের মধ্যে নেই।

তিন নম্বরে থাকতে পারেন মুমিনুল হক। তারও সাম্প্রতিক ফর্ম ভালো নয়। চারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়ায় তিনি দলকে ভালোভাবে নেতৃত্ব দিয়েছেন। পাঁচে থাকবেন মুশফিকুর রহিম।

ছয়ে উইকেটরক্ষক লিটন দাস। তিনি বড় চাপে আছেন। সব ফরম্যাট মিলিয়ে শেষ পাঁচ ইনিংসে তার মোট রান মাত্র দুই। অস্ট্রেলিয়ায় তিন টেস্ট ইনিংসে তিনি তিনবার শূন্য রানে আউট হয়েছেন।

সাতে মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়ায় ডারউইন টেস্ট জেতার পথে তিনি দারুণ খেলেছেন। এরপর সিপিএলে বদলি খেলোয়াড় হিসেবে অল্প সময়েও তিনি ধারাবাহিক ছিলেন।

আবুধাবির উইকেটে অফস্পিনার নাঈম হাসানকে খেলানোর কথা ভাবতে পারে দল। আটে তাকে দেখা যেতে পারে। নয়ে থাকবেন তাইজুল ইসলাম।

পেস আক্রমণে থাকতে পারেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। হাসান ডারউইনে দুর্দান্ত খেলেছেন। এরপর কাউন্টিতে কেন্টের হয়ে ফর্ম ধরে রেখেছেন।

সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান, সৌম্য সরকার/সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

দুবাইয়ের তীব্র গরম সামলাতে ইবাদতের বিশেষ পরামর্শ

দুবাইয়ের তীব্র গরম সামলাতে ইবাদতের বিশেষ পরামর্শ

বিশ্বকাপ ফাইনাল খেলতে সে সমীকরণের কথা ভাবছে বাংলাদেশ

বিশ্বকাপ ফাইনাল খেলতে সে সমীকরণের কথা ভাবছে বাংলাদেশ

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

‘আমাকে মারা উচিত ছিল’ মাশরাফি মারেননি

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আমিরাতে যাচ্ছেন শান্ত

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আমিরাতে যাচ্ছেন শান্ত

আরও পড়ুন

ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের!

ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের!

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

আজকের খেলা: ৯ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ৯ অক্টোবর ২০২৬

৬ মাসের শাস্তির মুখে রোনালদো

৬ মাসের শাস্তির মুখে রোনালদো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম