Logo
Logo
×

Advertisement

খেলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:৪৮ পিএম

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

সংগৃহীত

Advertisement

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে দিয়ে চালকের আসনে চলে এসেছে বাংলাদেশ। তাতে জয়ের সম্ভাবনাও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে একটু একটু করে। সেটা তানজিদ হাসান তামিমও অকপটে স্বীকার করে গেছেন চা বিরতির সময়ে দেওয়া এক সাক্ষাৎকারে। এবার অস্ট্রেলিয়ার সম্প্রচারকারী প্রতিষ্ঠান ফক্স স্পোর্টসের ভবিষ্যদ্বাণীও বলছে, বাংলাদেশ হারিয়ে দেবে অস্ট্রেলিয়াকে।

দ্বিতীয় দিনে আজ বাংলাদেশ রান তুলেছে ২৫৫, উইকেট খুইয়েছে ৫টি। তবে দিনভর বাংলাদেশই ছিল শ্রেয়তর দল। আগের দিনের তুলনায় অজি বোলাররা আজ ভালো লাইনেই বল করেছেন। তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্তরা সেসব ভালোভাবেই সামলেছেন। তারই যোগফল দিনশেষের এই অবস্থান।

এই জায়গাটা প্রথম দিনের শেষেই অবশ্য তৈরি করেছিল বাংলাদেশ। হাসান মাহমুদের ৬ উইকেট আর পেসারদের দাপটে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর দিন শেষ করেছিল ১ উইকেটে ৯৬ রান তুলে। 

আজ দিনের শুরুটাও ভালোই করে দলটি। মুমিনুলের উইকেটটা অবশ্য খোয়ায় দলীয় ১৩৮ রানে। তার কিছু পরেই এই ভবিষ্যদ্বাণী করে ফক্স স্পোর্টস। বাংলাদেশের রান ছিল তখন ২ উইকেটে ১৪৭; ঠিক তখন স্ক্রিনে ভেসে ওঠে এই ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ৪৩ শতাংশ, আর বাংলাদেশের সম্ভাবনাটা ৫৬ শতাংশ। বাকি ১ শতাংশ সম্ভাবনা আছে এই ম্যাচ ড্র হওয়ার।

এই ভবিষ্যদ্বাণী যখন করা হলো, তখনও বাংলাদেশ লিড নেয়নি ম্যাচে। পিছিয়ে ছিল আরও ৫১ রান। সফরকারীরা এরপর সে রান তো টপকেছেই, গুণে গুণে যোগ করেছে আরও ১৫৩ রান। 

দ্বিতীয় দিনের শুরুর সেশনে যদি জেতার সম্ভাবনাটা ৫৬ শতাংশ থাকে বাংলাদেশের, তাহলে এমন একটা দিন কাটানোর পর সম্ভাবনাটা কোথায় গিয়ে দাঁড়াবে? হিসেবটা আপনিই কষে নিন নাহয়!

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাহিদের পর ছিটকে গেলেন হাসানও, নেপথ্যে বিসিবির ‘অবহেলা’

নাহিদের পর ছিটকে গেলেন হাসানও, নেপথ্যে বিসিবির ‘অবহেলা’

পাকিস্তান-শ্রীলংকাকে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিল বিসিবি

২০২৭ এশিয়া কাপের আগে পাকিস্তান-শ্রীলংকাকে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিল বিসিবি

খাজাকে ‘বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স

খাজাকে ‘বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স

যেভাবে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ

যেভাবে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

দক্ষিণ আফ্রিকা সফরেই মাঠে ফিরছেন নাহিদ রানা

দক্ষিণ আফ্রিকা সফরেই মাঠে ফিরছেন নাহিদ রানা

আরও পড়ুন

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

আইসিসির মোট সম্পদ কত টাকা?

আইসিসির মোট সম্পদ কত টাকা?

নাহিদের পর ছিটকে গেলেন হাসানও, নেপথ্যে বিসিবির ‘অবহেলা’

নাহিদের পর ছিটকে গেলেন হাসানও, নেপথ্যে বিসিবির ‘অবহেলা’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম