Logo
Logo
×

Advertisement

খেলা

ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৫:৩১ পিএম

ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

Advertisement

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে নিউজিল্যান্ড ফুটবল। একই সঙ্গে বিশ্বকাপের একটা অংশ বিক্রির বাতিল হয়ে যাওয়া পরিকল্পনা নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে নিউজিল্যান্ড ফুটবল জানায়, ‘ফিফার কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক ফুটবলে আস্থার সংকট ও বিভাজন তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারে একটি স্বাধীন পর্যালোচনা প্রয়োজন।’ 

নিউজিল্যান্ড ফুটবল বলেছে, ‘আন্তর্জাতিক ফুটবলের প্রশাসনের ওপর আস্থা বজায় রাখতে সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুহূর্তটি ফিফার সব সদস্য অ্যাসোসিয়েশনের জন্য আরও শক্তিশালী সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতার পক্ষে অবস্থান নেওয়ার সুযোগ।’

এর আগে চলতি সপ্তাহে ফিফার তিন শক্তিশালী কনফেডারেশন—ইউরোপের উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকার কনক্যাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক যৌথ খোলাচিঠিতে ইনফান্তিনোর বিরুদ্ধে ‘প্রতারণার মাধ্যমে’ আস্থাভঙ্গের অভিযোগ তোলে। ধারণা করা হচ্ছে, আগামী মার্চে পুনর্নির্বাচনের সুযোগ পাওয়ার আগেই তারা সুইস এই কর্মকর্তার পদত্যাগ চায়। 

ইনফান্তিনোর বিরুদ্ধে এ অবস্থানের মধ্যেই সর্বশেষ ফিফা সদস্য হিসেবে সমর্থন প্রত্যাহার করল নিউজিল্যান্ড ফুটবল। নরওয়ে ফুটবল ফেডারেশন এর আগে বিবৃতিতে তাকে পদত্যাগের আহ্বান জানায়।

বুধবার আঞ্চলিক সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের বৈঠকের পর নিউজিল্যান্ড ফুটবল এ সিদ্ধান্ত নিয়েছে। তবে গত শুক্রবারের বিবৃতিতে ওএফসি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেনি। তারা বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনাটি স্থগিত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, ‘সুশাসন, স্বচ্ছতা এবং প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার প্রতি সম্মান ফুটবলের কার্যকর প্রশাসন ও টেকসই উন্নয়নের জন্য মৌলিক বিষয়।’

এদিকে ইনফান্তিনো ও ফিফাকে দুর্বল করার চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে এসব উদ্যোগের পাল্টা জবাব দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ইনফান্তিনোর প্রতি গতকাল ‘পূর্ণ সমর্থন’ ও ‘আস্থা’ প্রকাশ করেন ছয়টি আরব ফুটবল ফেডারেশনের প্রধানরা। ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক মরক্কো ছাড়াও কাতার, মিশর, মৌরিতানিয়া, লেবানন এবং সুদান এই সমর্থন জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফিফার ক্ষমতায় পরিবর্তনের ডাক, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ালেন ২ জন

ফিফার ক্ষমতায় পরিবর্তনের ডাক, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ালেন ২ জন

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিফা নির্বাচনে জাপানের কোজো তাশিমা

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিফা নির্বাচনে জাপানের কোজো তাশিমা

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান

‘ব্ল্যাটারের চেয়েও খারাপ ইনফান্তিনো’

‘ব্ল্যাটারের চেয়েও খারাপ ইনফান্তিনো’

ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন

ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন

বড় দলগুলোকে সুবিধা দিতে বিশ্বকাপের নিয়ম বদলাল ফিফা

বড় দলগুলোকে সুবিধা দিতে বিশ্বকাপের নিয়ম বদলাল ফিফা

আরও পড়ুন

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর

রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর

কোহলির সঙ্গে তুলনাই সর্বনাশ করেছে বাবর আজমের

কোহলির সঙ্গে তুলনাই সর্বনাশ করেছে বাবর আজমের

জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে নিতে হবে অনুমতি

জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে নিতে হবে অনুমতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম