Logo
Logo
×

Advertisement

খেলা

মুসিয়ালাকে ভালোবাসা জানালেন ভিনিসিয়ুস-বেলিংহাম

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৩:০৮ পিএম

মুসিয়ালাকে ভালোবাসা জানালেন ভিনিসিয়ুস-বেলিংহাম

Advertisement

বায়ার্ন মিউনিখের তরুণ মিডফিল্ডার জামাল মুসিয়ালার কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন রিয়াল মাদ্রিদের বর্তমান ও সাবেক ফুটবলাররা। জার্মান এই তারকার শারীরিক অবস্থার খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সমর্থন ও শুভকামনা জানিয়েছেন জুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র ও ডেভিড আলাবা।

মঙ্গলবার হেইডেনহাইমের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে হঠাৎ মাঠে পড়ে যান মুসিয়ালা। এর মাত্র ৭২ ঘণ্টা আগেও একই ধরনের ঘটনায় মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি। প্রথমবার নিজে হেঁটে মাঠ ছাড়তে পারলেও পরের ঘটনায় চিকিৎসকদের সহায়তা নিতে হয় ২৩ বছর বয়সি এই মিডফিল্ডারকে।

ঘটনার পর মুসিয়ালার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ‘নিউরোলজিক্যাল ডিসফাংশন’ বা এক ধরনের স্নায়বিক জটিলতায় ভুগছেন তিনি। তবে বিষয়টি চিকিৎসাযোগ্য এবং তার ক্যারিয়ার নিয়ে বড় ধরনের আশঙ্কার কারণ নেই বলেও স্পষ্ট করেছেন এই ফুটবলার।

জার্মান প্রেস এজেন্সির বরাত দিয়ে বায়ার্ন মিউনিখও জানিয়েছে, মুসিয়ালা এই শারীরিক সমস্যার মধ্যেও তার ফুটবল ক্যারিয়ার চালিয়ে যেতে পারবেন বলে তারা আশাবাদী। শীর্ষ পর্যায়ে আর খেলতে পারবেন না—এমন কোনো ইঙ্গিতও আপাতত পাওয়া যায়নি।

ভক্তদের আশ্বস্ত করে মুসিয়ালা নিজেও জানিয়েছেন, তার ক্যারিয়ার ঝুঁকির মধ্যে নেই। তবে আগামী কয়েক সপ্তাহ এবং পরবর্তী কয়েক মাস সুস্থতার জন্য তাকে কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হতে পারে।

এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মুসিয়ালার জন্য সময়টা কঠিন। তবে তার পাশে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবল। রিয়াল মাদ্রিদের বর্তমান ও সাবেক তারকারাও তাকে সাহস জোগাতে এগিয়ে এসেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুসিয়ালার একটি পোস্টে মন্তব্য করে ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম, ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবং সাবেক রিয়াল ডিফেন্ডার ডেভিড আলাবা। চেলসি একাডেমির সাবেক এই গ্র্যাজুয়েটের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা।

মুসিয়ালার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সুস্থ হয়ে মাঠে ফেরা। ফুটবলবিশ্বও অপেক্ষা করছে তাকে আবার স্বাভাবিক ছন্দে দেখার জন্য।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

গোলখরায় ভুগছেন ভিনিসিয়ুস, হতাশা প্রকাশ করলেন নিজেই

গোলখরায় ভুগছেন ভিনিসিয়ুস, হতাশা প্রকাশ করলেন নিজেই

রিয়াল মাদ্রিদই চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

রিয়াল মাদ্রিদই চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

বান্ধবী কি পরকীয়ায় মজেছেন? বিপাকে পড়লেন ভিনি

বান্ধবী কি পরকীয়ায় মজেছেন? বিপাকে পড়লেন ভিনি

এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

রিয়াল ছাড়তে চাওয়া ভিনিসিয়ুসকে ‘না’ বলেছিলেন মরিনিও

রিয়াল ছাড়তে চাওয়া ভিনিসিয়ুসকে ‘না’ বলেছিলেন মরিনিও

আরও পড়ুন

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম