Logo
Logo
×

Advertisement

খেলা

লম্বা চুল ছেঁটে নতুন লুকে হালান্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম

লম্বা চুল ছেঁটে নতুন লুকে হালান্ড

আর্লিং হালান্ডের নতুন এ লুক আবেগতাড়িত করেছে তার গালফ্রেন্ডকে। সংগৃহীত ছবি

Advertisement

ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ড ধরা দিয়েছেন নতুন এক লুকে। দীর্ঘদিনের ট্রেডমার্ক লম্বা স্বর্ণালি চুল ছেঁটে ফেলেছেন। এবারের কাট ‘বাজ কাট’। নতুন মৌসুম শুরুর আগে নরওয়ের এই স্ট্রাইকার এই আকস্মিক পরিবর্তন রীতিমতো চমকে দিয়েছে ভক্তদের।

রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন চেহারা প্রকাশ করেন হালান্ড। চুল কাটার পুরো প্রক্রিয়াও নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরেছেন তিনি। 

সেখানে হালান্ড জানান, ২০২৬ বিশ্বকাপের পরই চুল কাটার কথা ভেবেছিলেন। তবে ব্যস্ততার কারণে তখন আর করা হয়নি। নতুন মৌসুম শুরু হওয়ায় এবার চুল ছেঁটে নতুনভাবে শুরু করতে চেয়েছেন।

হালান্ডের দীর্ঘ চুল তার ফুটবল ক্যারিয়ারের অন্যতম পরিচিত বৈশিষ্ট্য হয়ে উঠেছিল। তাই হঠাৎ করে এতটা ছোট চুলের লুকে তাকে দেখে সতীর্থ ও ভক্তদের মধ্যেও শুরু হয়েছে নানা আলোচনা।

সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের পরামর্শও এ ক্ষেত্রে মনে পড়েছে হালান্ডের। ইব্রাহিমোভিচ একসময় তাকে বলেছিলেন, চুল না কাটতে—কারণ তার শক্তি নাকি চুলের মধ্যেই!

চুল কাটার সময় হালান্ডের প্রেমিকা ইসাবেল হাউগসেং ইয়োহানসেনও উপস্থিত ছিলেন। প্রথমে পরিবর্তন দেখে তিনি বেশ আবেগপ্রবণ হয়ে পড়লেও পরে নতুন লুকের প্রশংসা করেন। হালান্ড অবশ্য মজা করে বলেন, তিনি আরও ‘কঠিন’ বা মিলিটারি ধরনের চেহারা আশা করেছিলেন।

নতুন লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। হালান্ড নিজেও মজা করে বলেছেন, ভাইকিংরা সবসময়ই চুল ছোট রাখে—তাই এই পরিবর্তন নিয়ে তার কোনো আফসোস নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

পিএসজির বিপক্ষে হালান্ডের সামনে একাধিক রেকর্ডের হাতছানি

পিএসজির বিপক্ষে হালান্ডের সামনে একাধিক রেকর্ডের হাতছানি

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

৫৬ ম্যাচে ৬৪ গোল, হালান্ডকে থামাবে কে?

৫৬ ম্যাচে ৬৪ গোল, হালান্ডকে থামাবে কে?

ফিলিস্তিনিদের আরও ১৩ মিলিয়ন ডলার দেবে নরওয়ে

ফিলিস্তিনিদের আরও ১৩ মিলিয়ন ডলার দেবে নরওয়ে

আরও পড়ুন

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

‘এশিয়া কাপ জেতার আশা, আসল টার্গেট বিশ্বকাপ’

রেকর্ড স্পর্শ করে সতীর্থদের কৃতিত্ব দিলেন সিমিওনে

রেকর্ড স্পর্শ করে সতীর্থদের কৃতিত্ব দিলেন সিমিওনে

ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক

ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ স্কুটার নিয়ে মাঠে দর্শক

রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয়

রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম