Logo
Logo
×

Advertisement

খেলা

মেসি কিংবা সুয়ারেজ নন, এমএলএসে বেশি বয়সী খেলোয়াড় কে?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:০৭ এএম

মেসি কিংবা সুয়ারেজ নন, এমএলএসে বেশি বয়সী খেলোয়াড় কে?

মেসি-সুয়ারেজের আরও কয়েক বছর খেললে ভাঙবে রেকর্ড। সংগৃহীত ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের ঘরোয়া টুর্নামেন্ট মেজর লিগ সকারের (এমএলএস) বিশ্বসেরা তারকাদের আগমন নতুন কিছু নয়। ডেভিড বেকহ্যাম থেকে শুরু করে জ্লাতান ইব্রাহিমোভিচ, থিয়েরি অঁরি ও কাকার পর এখন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজও। বয়স পড়লেই যেন এরা মার্কিন মুলুকে চলে আসে!

তবে ৩৯ বছর বয়সী মেসি ও সুয়ারেজ দুজনের কেউই নন। এমএলএসের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার রেকর্ড তাদের কারও দখলে নেই। এই রেকর্ডের মালিক সাবেক গোলরক্ষক প্যাট অনস্ট্যাডের।

২০১১ সালে ডিসি ইউনাইটেডের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠে নামার সময় অনস্ট্যাডের বয়স ছিল ৪৩ বছর ২ মাস ২২ দিন। ওই ম্যাচে তার দল কলোরাডো র‍্যাপিডসের কাছে ৪-১ গোলে হেরেছিল। এরপরই পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি।

বর্তমানে এমএলএসের সবচেয়ে বয়স্ক সক্রিয় খেলোয়াড় পোর্টল্যান্ড টিম্বার্সের মিডফিল্ডার দিয়েগো চারা। গত এপ্রিলে ৪০ বছরে পা দিয়েছেন তিনি। তবে অনস্ট্যাডের রেকর্ড ভাঙতে চারাকে আরও প্রায় তিন বছর খেলতে হবে।

অনস্ট্যাডের ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৮৭ সালে, এমএলএস প্রতিষ্ঠারও প্রায় এক দশক আগে। ২০০৩ সালে সান হোসে আর্থকোয়েকসের হয়ে এমএলএসে অভিষেকের পর তিনি তিনবার এমএলএস কাপ জেতেন।

মেসি-সুয়ারেজরা এমএলএসের জনপ্রিয়তা নতুন উচ্চতায় নিয়ে গেলেও, বয়সের রেকর্ডে এখনও তাদের অনেক পেছনে ফেলেছেন প্যাট অনস্ট্যাড।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার রেকর্ড ভাঙল এক সপ্তাহে

বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার রেকর্ড ভাঙল এক সপ্তাহে

ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানে ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা, কতটা বিধ্বংসী এই বোমা?

জাপানে ফের যুক্তরাষ্ট্র ও মিয়ানমারের কর্মকর্তাদের গোপন বৈঠক

জাপানে ফের যুক্তরাষ্ট্র ও মিয়ানমারের কর্মকর্তাদের গোপন বৈঠক

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

আরও পড়ুন

বাংলাদেশ-জিম্বাবুয়েকে পেছনে ফেলে নিজেদের ফেভারিট মানে আফগানিস্তান

বাংলাদেশ-জিম্বাবুয়েকে পেছনে ফেলে নিজেদের ফেভারিট মানে আফগানিস্তান

বাবার পথেই শেবাগপুত্র, ৮ ছক্কা ও ১৯ চারে আর্যবীরের ১৭৩

বাবার পথেই শেবাগপুত্র, ৮ ছক্কা ও ১৯ চারে আর্যবীরের ১৭৩

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

যেভাবে উদ্ধার হলো চুরি হওয়া ক্রিকেটারের টাকা

ক্রিকেটে নতুন সংস্করণ ‘টেস্ট টোয়েন্টি’, নভেম্বরে অভিষেক শ্রীলংকায়

ক্রিকেটে নতুন সংস্করণ ‘টেস্ট টোয়েন্টি’, নভেম্বরে অভিষেক শ্রীলংকায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম