Logo
Logo
×

Advertisement

খেলা

ইমরান খান কেমন আছেন, জানালেন রমিজ রাজা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:১৯ পিএম

ইমরান খান কেমন আছেন, জানালেন রমিজ রাজা

ইমরান খান। ফাইল ছবি

Advertisement

তিন দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দ্বিতীয় বার চিঠি লিখেছেন সুনীল গাভাস্কার, কপিল দেবসহ বিশ্বের সাবেক ২১ জন অধিনায়ক। তাদের দাবি অসুস্থ ইমরান খানকে যেন যথাযথ চিকিৎসা প্রদান করা হয় এবং তার যত্ন নেওয়া হয়।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান অবস্থা প্রসঙ্গে পিসিবির সাবেক চেয়ারম্যান রামিজ রাজা বলেছেন, ‘এখনও ওকে জেল খানায় নিভৃতবাসে রাখা হয়েছে। গত তিন বছর ধরে জেলের ভিতরে খুব কঠিন সময় পার করছে ইমরান খান।’

চোখের সমস্যায় ভুগছেন ইমরান খান। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক সভাপতি রমিজ রাজা আরও বলেন, ‘এক সপ্তাহ আগে ওর চোখে সমস্যা হয়েছিল। কিন্তু মনে হয়, এখন সেই সমস্যা কেটে গেছে। ওর মানসিক জোর দুর্দান্ত। আমরা সকলেই সেটা জানি।’

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠিতে সাবেক ২১ ক্রিকেটার লিখেছেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী, ছয় মাস আগে ১৪ জন সাবেক অধিনায়ক আপনাকে এবং পাকিস্তান সরকারকে চিঠি লিখে ইমরান খানের যথাযথ চিকিৎসা এবং শারীরিক যত্ন নেওয়ার অনুরোধ জানিয়েছিল। রাজনীতিবিদ হিসেবে নয়, সাবেক সতীর্থ হিসেবেই আমরা চিঠি লিখেছিলাম। ক্রিকেট মাঠের বাইরেও আমাদের বন্ধুত্ব রয়েছে, যার কোনও সীমানা বা সমস্যা নেই যা দুই দেশকে ভাগ করতে পারে। সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে সাবেক আরও কিছু অধিনায়ককে নিয়ে আমরা আবার চিঠি লিখছি।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আথারটন বলেন, ‘আমি সেই ২১ সাবেক অধিনায়কের মধ্যে ছিলাম, যারা গতকাল (রোববার) দ্বিতীয়বারের মতো চিঠি দিয়েছি। এটি ছিল মানবিক আবেদন-ইমরান খান যেন প্রয়োজনীয় চিকিৎসা পান। তবে আমার মনে হয়, রাষ্ট্র যেন ইমরানের অস্তিত্ব প্রায় মুছে ফেলার চেষ্টা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে যা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

ইমরানের ভারত ছাড়ার নোটিশে ক্ষিপ্ত আমির খানের সাবেক স্ত্রী

কেন ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার

কেন ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সেনা মোতায়েন

ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সেনা মোতায়েন

ইমরানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ, উল্টো বিপদে পড়তে পারে পাকিস্তান

ইমরানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ, উল্টো বিপদে পড়তে পারে পাকিস্তান

বিরোধিতার মধ্যেই খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির অনুমোদন

বিরোধিতার মধ্যেই খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির অনুমোদন

আরও পড়ুন

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

বিচ্ছেদের পর বাড়ে মদ্যপানে আসক্তি, রিহ্যাবের অভিজ্ঞতা জানালেন চাহাল

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম