Logo
Logo
×

Advertisement

খেলা

ভারত আসবে, আশায় বুক বাধছেন তামিম

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০১:৩৩ পিএম

ভারত আসবে, আশায় বুক বাধছেন তামিম

সংগৃহীত

Advertisement

সূচিতে এই সিরিজটা ছিল ২০২৫ সালের আগস্টে। সেই সিরিজ পেছাতে পেছাতে এসেছিল ২০২৬ সালের সেপ্টেম্বরে, সেটিও পিছিয়ে গেছে। নানা কারণে বাংলাদেশ ভারত সিরিজটি এখন ধোঁয়াশায় পড়ে গেছে। এমন পরিস্থিতিতে বিসিবি সভাপতি তামিম ইকবাল আশায় বুক বাধছেন, শেষমেশ ভারত সিরিজটি মাঠে গড়াবে বলে। 

তামিম জানিয়েছেন, সিরিজটি বাতিলের কোনো সিদ্ধান্তই হয়নি। নতুন সময়ে সিরিজটি আয়োজনের জন্য দুই বোর্ড নিয়মিত আলোচনা করে যাচ্ছে বলে জানান তিনি। সম্প্রতি এক ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। 

তামিমের কথা, ‘ভারত সিরিজ হবে না, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। দুটো বোর্ডই বিষয়টি নিয়ে খুব আন্তরিক। বিসিসিআই এবং বিসিবি; দুই পক্ষই সম্ভাব্য সময়সূচি খুঁজছে। কোন সময়ে সিরিজটি আয়োজন করা যায়, তা নিয়ে আলোচনা হচ্ছে।’

বাংলাদেশ আর ভারত দুই দলের সামনেই ব্যস্ত সূচি। এমন পরিস্থিতিতে সময় বের করা কঠিনই বটে। তামিম বলেন, ‘বাংলাদেশের মাঝখানে তিনটি সিরিজ আছে। ভারত ও বিসিসিআইও তাদের ম্যাচ নিয়ে খুব ব্যস্ত। তারপরও আমরা এ নিয়ে নিয়মিত আলোচনা করছি। তারিখগুলো নিয়ে কাজ হচ্ছে।’

২০২৫ সালের আগস্টে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির এই সফরের সূচি ছিল। তখন রাজনৈতিক কারণে সফরটি স্থগিত করে বিসিসিআই। ২০২৬ সালের সেপ্টেম্বরের জন্য নির্ধারণ করা হয় নতুন সময়সূচি। তবে সেটিও সম্ভব হচ্ছে না শেষমেশ। ফলে এখন নতুন সময়ে এই সফর আয়োজনের ভাবনায় দুই বোর্ড।

দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি নিয়ে তামিম বলেন, ‘কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বিসিবি সভাপতি হিসেবে আমি সেই সীমা অতিক্রম করতে চাই না। তবে দুই পক্ষের মনোভাব খুবই ইতিবাচক। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বোর্ডের দেওয়া যেকোনো দায়িত্ব সাদরে গ্রহণ করবেন আশরাফুল

বোর্ডের দেওয়া যেকোনো দায়িত্ব সাদরে গ্রহণ করবেন আশরাফুল

শচীনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

শচীনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

আফগান সিরিজে নতুন বিতর্ক, আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলল বাংলাদেশ

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

অস্ট্রেলিয়া গিয়ে আরও বড় দুঃসংবাদ পেলেন নাহিদ রানা

বিশ্বকাপের ১ বছর আগে কোচের পদ হারালেন আশরাফুল, নেপথ্যে কী কারণ?

বিশ্বকাপের ১ বছর আগে কোচের পদ হারালেন আশরাফুল, নেপথ্যে কী কারণ?

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

বিশ্বকাপ পাকিস্তানেই হবে, ভারত যাবে তো?

আরও পড়ুন

মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা

মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা

আজকের খেলা: ২৬ অক্টোবর ২০২৬

আজকের খেলা: ২৬ অক্টোবর ২০২৬

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ

এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম