সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকির শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। আজ শনিবার চীনের মকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলের উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
স্কোরলাইনই বলে দিচ্ছে, একচেটিয়া আধিপত্য ছিল বাংলাদেশের। প্রথম গোল করেন কনা আক্তার। এরপর একে একে ইমা ও আইরিন আক্তার রিয়াও গোল করেন। তারা এক গোল করে থামেননি, দুজনই ২টি করে গোল তুলে নিয়েছেন।
চতুর্থ কোয়ার্টারে আরও চড়াও হয় বাংলাদেশ। অধিনায়ক সারিকা রিমন জোড়া গোল করেন। তাতেই বাংলাদেশ ৭ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে।
বাংলাদেশের পরের ম্যাচ রোববার পাকিস্তানের বিপক্ষে।
