Logo
Logo
×

Advertisement

খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বাংলাদেশ

Advertisement

জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে আলো ছড়াচ্ছে বাংলাদেশ। চ্যালেঞ্জার পুলের ৪ ম্যাচে টানা জয় নিশ্চিত করেছে দলটি। সবশেষ ম্যাচে হংকংকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। অপরাজিত থেকেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দলটি।

এর আগের তিন ম্যাচে হারিয়েছিল চায়নিজ তাইপে, পাকিস্তান ও কাজাখস্তানকে। হংকংকে উড়িয়ে দিয়ে চার ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট পেল দলটি।

চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে বাংলাদেশ, এবং তার সুফলও মেলে দ্রুতই। নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক শারিকা রিমন।

দ্বিতীয় কোয়ার্টারের ১৯ মিনিটে দুর্দান্ত এক ফিল্ড গোলে ব্যবধান ২-০ করেন আইরিন আক্তার রিয়া, আর ২৬ মিনিটে তৃতীয় গোলটি আসে কণা আক্তারের পা থেকে।

তৃতীয় কোয়ার্টার শুরুর মাত্র ৩ মিনিটের মধ্যেই স্কোরলাইন ৫-০ করে ফেলে বাংলাদেশ। ৩১ মিনিটে চতুর্থ গোলটি করেন মোসাম্মত লিমা, আর মাত্র দুই মিনিট পর, ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন আইরিন রিয়া।

চতুর্থ কোয়ার্টারে ম্যাচের ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে হংকংয়ের জালে শেষ পেরেকটি ঠোকেন লিমা, যা দলকে এনে দেয় ৬-০ ব্যবধানের বিশাল জয়।

চ্যালেঞ্জার পুল থেকে বাংলাদেশের পাশাপাশি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে কাজাখস্তান ও পাকিস্তানও। এলিট পুল থেকে যোগ হয়েছে স্বাগতিক চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া — সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে দল সংখ্যা আটটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীনের কাছে ৭-১ গোলে হেরে অলিম্পিকের স্বপ্ন শেষ বাংলাদেশের

চীনের কাছে ৭-১ গোলে হেরে অলিম্পিকের স্বপ্ন শেষ বাংলাদেশের

এশিয়ান গেমসে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ হকি দল

এশিয়ান গেমসে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ হকি দল

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

এশিয়ান গেমস চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

এশিয়ান গেমসে শুরুতেই বড় হার বাংলাদেশ হকি দলের

এশিয়ান গেমসে শুরুতেই বড় হার বাংলাদেশ হকি দলের

এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক

এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক

হকিতে চীনের সঙ্গে লড়াই করে হার

হকিতে চীনের সঙ্গে লড়াই করে হার

আরও পড়ুন

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

রোনালদো ও পর্তুগাল কোচের দ্বন্দ্বে এবার দেশটির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

রোনালদো ও পর্তুগাল কোচের দ্বন্দ্বে এবার দেশটির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

বাংলাদেশের বিপক্ষে টেস্টের দল ঘোষণা আফগানিস্তানের

বাংলাদেশের বিপক্ষে টেস্টের দল ঘোষণা আফগানিস্তানের

চীনের কাছে ৭-১ গোলে হেরে অলিম্পিকের স্বপ্ন শেষ বাংলাদেশের

চীনের কাছে ৭-১ গোলে হেরে অলিম্পিকের স্বপ্ন শেষ বাংলাদেশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম