Logo
Logo
×

Advertisement

খেলা

রোনালদো ও পর্তুগাল কোচের দ্বন্দ্বে এবার দেশটির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম

রোনালদো ও পর্তুগাল কোচের দ্বন্দ্বে এবার দেশটির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

Advertisement

ক্রিশ্চিয়ানো রোনালদোর হঠাৎ পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছাড়ার ঘটনায় উত্তেজনা আরও বেড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ক্যাম্প ত্যাগ করার পর থেকেই বিষয়টি নিয়ে পর্তুগালের গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এর মধ্যেই বৃহস্পতিবার উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল।

ঘটনার শুরু নরওয়ের বিপক্ষে পর্তুগালের সর্বশেষ ম্যাচ থেকে। ২-১ গোলে জয় পেলেও পুরো ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয় রোনালদোকে। বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ছিলেন পর্তুগিজ তারকা।

নরওয়ে ম্যাচের পর দলের অনুশীলনেও যোগ দেননি রোনালদো। পরে কোচ হোর্হে জেসুসের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকের পর ধারণা করা হয়েছিল, দুজনের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা কিছুটা কমেছে।

তবে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জেসুসের বক্তব্য পরিস্থিতিকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। পর্তুগাল কোচ জানান, দলের কৌশলগত সিদ্ধান্তে কোনো খেলোয়াড় প্রভাব ফেলতে পারবেন না। এমনকি ফুটবলের অন্য কেউও তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না বলে স্পষ্ট করেন তিনি। এরপরই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে মাদ্রিদের উদ্দেশে রওনা হন রোনালদো।

বৃহস্পতিবার পর্তুগালের সংবাদপত্র ‘রেকর্ড’-এর বরাত দিয়ে গোল ডটকম জানায়, ঘটনাটি এবার দেশের রাজনৈতিক অঙ্গনের শীর্ষ পর্যায়েও পৌঁছেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসার সঙ্গে যোগাযোগ করেছেন।

রোনালদোর ক্যাম্প ছাড়ার বিষয়টি নিয়ে কোচ জেসুসের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতেই প্রধানমন্ত্রীর এই যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জেসুসের সঙ্গে প্রধানমন্ত্রী মন্টেনেগ্রোর ভালো সম্পর্ক রয়েছে বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি। সেই সূত্রে পরিস্থিতি নিয়ে কোচের সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী প্রধানমন্ত্রী।

এদিকে পর্তুগালের টেলিভিশন নেটওয়ার্ক ‘এসআইসি’ আরও দাবি করেছে, প্রধানমন্ত্রী মন্টেনেগ্রো নাকি রোনালদোর সঙ্গেও সরাসরি যোগাযোগ করেছেন। তবে এই যোগাযোগের বিস্তারিত বিষয় বা আলোচনার ফলাফল সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি যে পাচ্ছেন

রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সি যে পাচ্ছেন

৬ মাস নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

৬ মাস নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

পর্তুগালের জার্সিতে আর খেলবেন না রোনালদো

পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি পর্তুগালের জার্সিতে আর খেলবেন না রোনালদো

পর্তুগাল ফেডারেশন ও কোচকে ধুয়ে দিলেন রোনালদোর বোন

পর্তুগাল ফেডারেশন ও কোচকে ধুয়ে দিলেন রোনালদোর বোন

কোচের সঙ্গে দ্বন্দ্বে পর্তুগাল ক্যাম্প ছেড়ে গেলেন রোনালদো

কোচের সঙ্গে দ্বন্দ্বে পর্তুগাল ক্যাম্প ছেড়ে গেলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

আরও পড়ুন

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

রোনালদো ও পর্তুগাল কোচের দ্বন্দ্বে এবার দেশটির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

রোনালদো ও পর্তুগাল কোচের দ্বন্দ্বে এবার দেশটির প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

বাংলাদেশের বিপক্ষে টেস্টের দল ঘোষণা আফগানিস্তানের

বাংলাদেশের বিপক্ষে টেস্টের দল ঘোষণা আফগানিস্তানের

চীনের কাছে ৭-১ গোলে হেরে অলিম্পিকের স্বপ্ন শেষ বাংলাদেশের

চীনের কাছে ৭-১ গোলে হেরে অলিম্পিকের স্বপ্ন শেষ বাংলাদেশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম