Logo
Logo
×

Advertisement

খেলা

পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি

পর্তুগালের জার্সিতে আর খেলবেন না রোনালদো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম

পর্তুগালের জার্সিতে আর খেলবেন না রোনালদো

Advertisement

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের সংবাদমাধ্যম ‘ও জোগো’-র প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং এতে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। 

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে পর্তুগালের হেড কোচ জর্জ জেসুসের সঙ্গে টানাপোড়েনের জেরে রোনালদো পর্তুগালের অনুশীলন ক্যাম্প ত্যাগ করেছেন বলে খবর প্রকাশ করে স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’। 

ক্যাম্প ছাড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবস্থান পরিষ্কার করেন এই তারকা ফরোয়ার্ড। তিনি লেখেন, ‘জাতীয় দলের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পর আমি ট্রেনিং ক্যাম্প ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’ 

জাতীয় দলের প্রতি নিজের আজীবন নিবেদনের কথা উল্লেখ করে রোনালদো আরও যোগ করেন, ‘যে কারণগুলোর জন্য আমাকে জাতীয় দল ছাড়তে হয়েছে, উপযুক্ত সময় এলে আমি নিজেই পর্তুগালের সর্বসাধারণের কাছে সেই সত্য তুলে ধরব।’ 

পরবর্তীতে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়ে রোনালদো বলেন, ‘এখন পর্তুগাল দল এবং আমার সব সতীর্থদের (কোনো ব্যতিক্রম ছাড়াই) শুভকামনা জানানোর সময় এসেছে।’ 

পর্তুগিজ সংবাদমাধ্যমটির দাবি, এর মাধ্যমে ৪১ বছর বয়সে নিজের দীর্ঘ ও ঐতিহাসিক আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এই পর্তুগিজ মহাতারকা। দেশের হয়ে ২৩৪টি ম্যাচে মাঠে নেমে রেকর্ড ১৪৬টি গোল করেছেন তিনি। ২০১৬ সালে পর্তুগালের হয়ে প্রথম আন্তর্জাতিক ট্রফি হিসেবে উয়েফা ইউরো জেতার স্বাদ পান রোনালদো। পরে দুইটি নেশনস লিগ শিরোপাও ঘরে তোলেন তিনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চীনে রোনালদোর ২৩ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য উন্মোচন

চীনে রোনালদোর ২৩ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য উন্মোচন

রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর

রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর

রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস?

রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস?

‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ প্রশ্ন পর্তুগাল কোচের

‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ প্রশ্ন পর্তুগাল কোচের

‘পর্তুগাল হেরেছে, আমি খুশি হয়েছি’ — বললেন রোনালদোর মা

‘পর্তুগাল হেরেছে, আমি খুশি হয়েছি’ — বললেন রোনালদোর মা

আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি

আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি

আরও পড়ুন

চীনে রোনালদোর ২৩ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য উন্মোচন

চীনে রোনালদোর ২৩ ফুট উচ্চতার বিশাল ভাস্কর্য উন্মোচন

দক্ষিণ আফ্রিকা সিরিজে ইংল্যান্ড দলে নতুন চমক

দক্ষিণ আফ্রিকা সিরিজে ইংল্যান্ড দলে নতুন চমক

তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কেইন

তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কেইন

এবার রাজনীতিতে চাহাল, যোগ দিলেন কোন দলে?

এবার রাজনীতিতে চাহাল, যোগ দিলেন কোন দলে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম